ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু Logo রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু Logo দিল্লিতে আ. লীগ আর বাংলাদেশে জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্র করছে Logo ‘রহস্যজনক’ বস্তা দেখে ৯৯৯-এ ফোন, ভেতরে মিললো তরুণীর হাত-পা বাঁধা মরদেহ Logo মনপুরায় শিক্ষক ও তার ভাইকে মারধরের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে Logo আজও দিল্লিতে বিক্ষোভ, আবারো আটক নেহা বোরা Logo বিশ্বের প্রথম নিউক্লিয়ার ঘড়ি তৈরি করলেন বিজ্ঞানীরা Logo দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা : এমপি গাজী নজরুলকে মেলেনি জামিন Logo মেগা প্রকল্প নয়, পারস্পরিক মর্যাদা ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি: রিয়াজ হামিদুল্লাহ Logo রাবিতে সাংবাদিকদের মারধর: হল সংসদের জিএসের ছাত্রত্ব বাতিলে শিবিরের ক্ষোভ

আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশি নিহত ও চারজন আহত হয়েছেন।

আহত চার বাংলাদে‌শি রিয়াদের এক‌টি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রবিবার (১১ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবা‌দিক‌দের মু‌খোমু‌খি হয়ে এ তথ্য জানান তিনি। বলেন, হতাহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

প্রতিমন্ত্রী বলেন, সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। চার বাংলাদে‌শি আহত হয়েছেন, তারা সৌ‌দির কিং খালেদ হাসপাতালের আইসিইউতে আছেন।

আমরা সবার পরিচয় নিশ্চিতের চেষ্টা করছি।

গতকাল শনিবারের ওই হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছে। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে

আপডেট সময় ০৪:০৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬