শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছয় দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটির মধ্যে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা উপলক্ষে ক্লাস বন্ধ থাকবে।
আর লক্ষ্মীপূজা উপলক্ষে ২৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ থাকবে।
শনিবার (১০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। এ ছাড়া ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইনস্টিটিউট, বিভাগ ও দপ্তরগুলোর কার্যক্রম বন্ধ থাকবে।
অন্যদিকে, লক্ষ্মীপূজা উপলক্ষে ২৫ অক্টোবর (রবিবার) বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, ইনস্টিটিউট, বিভাগ ও দপ্তর বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ছুটির সময় বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, নিরাপত্তা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ জরুরি পরিষেবাগুলো চালু থাকবে।
বাংলা৭১নিউজ/আরএইচ





























