ঢাকা ১০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ শিক্ষক

বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞান গবেষকের তালিকায় স্থান পেয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) আট শিক্ষক। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রকাশনা প্রতিষ্ঠান এলসেভিয়ারের যৌথভাবে প্রকাশিত এ তালিকায় তাঁদের অন্তর্ভুক্তি আন্তর্জাতিক গবেষণাক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টির অগ্রগতির স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

বুধবার (৭ অক্টোবর) ২০২৬ সালের এ তালিকা প্রকাশ করা হয়।

গবেষকদের বৈজ্ঞানিক প্রকাশনা, সাইটেশন, এইচ-ইনডেক্স, গবেষণায় ধারাবাহিকতা এবং সহলেখকদের প্রভাবসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে গবেষকদের অবদান ও প্রভাব মূল্যায়নে এ স্বীকৃতি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

তালিকায় স্থান পাওয়া পাবিপ্রবির গবেষকেরা হলেন—ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ রাসেল আল আহমেদ ও সহকারী অধ্যাপক লিটন চন্দ্র পাল; ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ এইচ এম ইফতেখারুল ফেরদৌস; গণিত বিভাগের অধ্যাপক ড. মো. নূর আলম, সহযোগী অধ্যাপক ড. মো. ইকরামুল ইসলাম ও সহযোগী অধ্যাপক এসএম রায়হানুল ইসলাম; পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আতিকুর রহমান এবং সহযোগী অধ্যাপক ড. মো. লোকমান আলী।

এ অর্জনে সন্তোষ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। তিনি বলেন, ‘বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আটজন গবেষকের স্থান পাওয়া আমাদের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়। এ অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের নিরলস প্রচেষ্টা এবং আন্তর্জাতিক পরিসরে আমাদের গবেষণার ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতার প্রতিফলন। এটি পাবিপ্রবির গবেষণার অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

উপাচার্য আরো বলেন, ‘এ ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের আরও উচ্চমানের গবেষণায় উৎসাহিত করবে। গবেষণার সুযোগ ও পরিসর সম্প্রসারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ে একটি সেন্ট্রাল ল্যাব প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, যা গবেষকদের আধুনিক গবেষণা অবকাঠামো ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

ভবিষ্যতে পাবিপ্রবির আরো বেশি শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক আন্তর্জাতিক মানের গবেষণায় অবদান রাখবেন এবং বিশ্ববিদ্যালয় ও দেশের জন্য সুনাম বয়ে আনবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

হরমুজ নিয়ে আক্ষেপ, চুক্তির কার্যকারিতা নিয়ে এরদোয়ানের শঙ্কা

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ শিক্ষক

আপডেট সময় ০৫:৩৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬