ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা ও পর্যটক সংখ্যা পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী Logo সৌদি আরবে হামলায় নিহত নাসরুল্লাহর মরদেহ দেশে ফেরাতে পরিবারের আকুতি Logo সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকতে বললো দূতাবাস Logo মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগ থেকে ৯টি ককটেল উদ্ধার Logo সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও তার স্ত্রীর সম্পদের হিসাব নেবে দুদক Logo বিদেশি বিনিয়োগ টানতে বেসরকারি পুঁজিতে জোর বিশ্বব্যাংকের Logo ইসরায়েলে ভয়াবহ বিস্ফোরণ, হতাহত ২০ Logo ফটিকছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী ও অসচ্ছলদের আর্থিক সহায়তা Logo দেশের সিনেমা হলের উন্নয়নে পদক্ষেপ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী Logo চাকরি পেতে এআই জানা জরুরি, নিয়োগে বড় পরিবর্তন আনছে টিসিএস

৩ জনকে কাটিয়ে মেসির দুর্দান্ত গোল, ৫ ম্যাচ পর জিতল মিয়ামি

আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানানোর পর প্রথম ম্যাচেই জোড়া গোল করেছেন লিওনেল মেসি। শনিবার তার দল ইন্টার মিয়ামি ডিসি ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়েছে। এই জয় দিয়ে ৫ ম্যাচের জয়খরা কাটাল মিয়ামি।

৩৯ বছর বয়সী এই তারকা চার রাত আগে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন। সেই ম্যাচেও তিনি গোল করেন। এবার মিয়ামির হয়ে তিনি ৪৭তম ও ৬০তম মিনিটে গোল করেন। এমএলএসের বর্তমান চ্যাম্পিয়ন মিয়ামি লিগে গত ১১ ম্যাচে মাত্র দ্বিতীয়বার জিতল।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মিয়ামি। তৃতীয় মিনিটে উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ গোল করেন। বক্সের মাঝখান থেকে বাঁ পায়ের জোরালো শটে বল জালে পাঠান তিনি। ৩৯তম মিনিটে তিনি আবার গোল করেন। এটি এই মৌসুমে তার ১৬তম গোল। দুটি গোলেই পাস দেন হের্মান বেরতারামে।

এরপর মেসির পালা। সুয়ারেজের পাস থেকে তিনি বাঁ পায়ের জোরালো শটে গোল করেন। এতে মিয়ামি ৩-০ গোলে এগিয়ে যায়। ১৩ মিনিট পর তিনি তিন ডিফেন্ডারকে কাটিয়ে আরেকটি গোল করেন। মিয়ামির জয় নিশ্চিত হয়ে যায় তখনই।

এই জয়ে মিয়ামি ২৮ ম্যাচে ১৩টি জয় ও ১০টি ড্র নিয়ে ৪৯ পয়েন্টে পৌঁছেছে। তারা ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

এদিকে মেসিও এখন লিগের সর্বোচ্চ গোলদাতা। তিনি ২৩ গোল করেছেন। আরও ১৩টি গোলে সহায়তা করেছেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা ও পর্যটক সংখ্যা পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী

৩ জনকে কাটিয়ে মেসির দুর্দান্ত গোল, ৫ ম্যাচ পর জিতল মিয়ামি

আপডেট সময় ১০:২৯:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬