ঢাকা ১১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজধানীর ছয় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সচিবের আকস্মিক পরিদর্শন Logo ‘সাংবাদিকদের বেঁধে পেটাব, জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি কর্মকর্তার হুমকি Logo তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান Logo খুলনায় এনসিপির বিক্ষোভ মিছিলে দুই পক্ষের হাতাহাতি Logo দুদকে নতুন মহাপরিচালক মোরশেদ আলম Logo আইবিএকে উড়িয়ে শিরোপা জিতলো গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ Logo ঘুষের এক লাখ টাকাসহ গ্রেপ্তার সার্ভেয়ার রিমান্ড শেষে কারাগারে Logo ঢাকা-দিল্লির পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত: কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই বড় সিদ্ধান্ত Logo প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব, যদি কথা বলতে দেন থাকব: স্পিকারকে নাহিদ Logo বেসরকারির পর সরকারি স্কুলেও প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর

নাটোরে ঝড়ে প্রাচীর ধসে শিশুর মৃত্যু

নাটোরের বড়াইগ্রাম উপজেলার আগ্রান গ্রামে ঝড়ের সময় পুরানো একটি প্রাচীর ধসে পড়ে বিথি খাতুন (১১) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার (২১ মে) সন্ধ্যায় উপজেলার মাঝগাঁও ইউনিয়নের আগ্রান গ্রামে এ ঘটনা ঘটে। মৃত বিথি ওই এলাকার কৃষক আবু বক্করের বড় মেয়ে। বিথি স্থানীয় একটি সংস্থা কর্তৃক পরিচালিত উপ-আনুষ্ঠানিক প্রথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে চারদিকে হঠাৎ কালো মেঘে ঢেকে আসে আকাশ, শুরু হয় প্রবল ঝড় হাওয়া। সে সময় বিথি বাড়ির প্রাচীরের পাশে থাকা একটি কলের কাছে হাত-পা ধুচ্ছিল। হঠাৎ করেই প্রচণ্ড ঝড়ো হাওয়ায় বাড়ির পুরনো ও দুর্বল প্রাচীরটি ধসে পড়ে বিথির শরীরের ওপর।

বিকট শব্দে ভেঙে পড়া প্রাচীরের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে মেয়েটি। এতে তার মাথায় প্রচন্ড আঘাত পায় এবং রক্তক্ষরণ হতে থাকে। পরে বিথির পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ছুটে এসে ধ্বংসস্তূপের নিচ থেকে তাকে উদ্ধার করে দ্রুত বনপাড়া বাইপাসে অবস্থিত বেসরকারি আমেনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীর ছয় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সচিবের আকস্মিক পরিদর্শন

নাটোরে ঝড়ে প্রাচীর ধসে শিশুর মৃত্যু

আপডেট সময় ১১:৫২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫