ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোদির পতন দেখার অপেক্ষায় আছি: আসিফ নজরুল

অনেকের মতো আমিও মোদির পতন দেখার অপেক্ষায় আছি বলে মন্তব্য করেছেন বিগত অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল এ মন্তব্য করেন।

পোস্টে আসিফ নজরুল লিখেছেন, তেলাপোকাদের কামড়ে মো-দি দিশেহারা। মনে হয় না টিকতে পারবে বেশিদিন।

মোদির পতন হলে ভারতের পরিস্থিতি কীভাবে বদলাতে পারে, সে বিষয়ে আসিফ নজরুল লেখেন, মোদির পতন হলে কি তার দেশ বদলে যাবে? কিছুটা তো বদলাবেই।

তার মতে, মোদির পতন হলে ভারতে মুসলিমবিদ্বেষী রাজনীতি কিছুটা হলেও বাধার মুখে পড়তে পারে। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র কমবে বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের মানুষের ওপর মোদি ও তার রাজনীতির প্রভাবের প্রসঙ্গও তুলে ধরেন আসিফ নজরুল। তিনি লেখেন, মোদি আর তার রাজনীতির বলি হয়ে এ দেশের মানুষ নানাভাবে ভুক্তভোগী হয়েছিল। তারা ও তাদের পরিবার কিছুটা সান্ত্বনা পাবে।

তিনি আরও লেখেন, মোদির পতন দেখার অপেক্ষায় আছি আরও অনেকের মতো আমিও।

উল্লেখ্য, ভারতের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে ককরোচ জনতা পার্টি।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

মোদির পতন দেখার অপেক্ষায় আছি: আসিফ নজরুল

আপডেট সময় ০৮:১৭:০২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬