ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চীনের বাধা উপেক্ষা করে অসুস্থ নৌসেনাকে উদ্ধার করল ফিলিপাইন

দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকায় থাকা ফিলিপাইনের একটি জাহাজ থেকে অসুস্থ এক নৌসেনাকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। ৮ অক্টোবর প্রায় ১০ ঘণ্টা ধরে চীনের কোস্টগার্ডের বাধা ও পিছু নেওয়ার মুখেও তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সরিয়ে নিতে সক্ষম হন ফিলিপাইনের সদস্যরা।

রয়টার্স জানায়, অসুস্থ নৌসেনা ফিলিপাইনের জাহাজ বিআরপি সিয়েরা মাদ্রেতে অবস্থান করছিলেন। তাকে উদ্ধারের জন্য লাওয়াক দ্বীপ থেকে বিআরপি কাবরা নামের একটি জাহাজ পাঠায় ফিলিপাইনের কোস্টগার্ড।

স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে চীনের কোস্টগার্ডের ৫৩০৬ নম্বর জাহাজটি ফিলিপাইনের জাহাজটির দিকে এগিয়ে আসে এবং জলকামান চালু করে। তখন দুই জাহাজের মধ্যে দূরত্ব ছিল প্রায় ১ দশমিক ৩ নটিক্যাল মাইল।

পরে তা কমে প্রায় ৪০০ গজে নেমে আসে।

তবে জলকামানের পানি বিআরপি কাবরায় লাগেনি। নিজেদের কর্মীদের নিরাপত্তার কথা বিবেচনা করে জাহাজটি সরে যায়। একই সঙ্গে সিয়েরা মাদ্রেতে থাকা নৌবাহিনীর সদস্যদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যায়।

চীনের জাহাজগুলো প্রথমে দুই পক্ষের নির্ধারিত মিলিত হওয়ার স্থানেও যেতে রাজি হয়নি। কয়েক ঘণ্টা ধরে তারা বিআরপি কাবরাকে প্রবালপ্রাচীর থেকে প্রায় ১৩ নটিক্যাল মাইল উত্তরে আটকে রাখে।

এ পরিস্থিতিতে অসুস্থ নৌসেনার নিরাপত্তা ও চিকিৎসাকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পনা পরিবর্তন করে ফিলিপাইনের কোস্টগার্ড।

দুপুর ১টা ৪৬ মিনিটে বিআরপি কাবরা থেকে একটি রাবারের নৌকা নামানো হয়। এতে কোস্টগার্ডের সদস্য ও চিকিৎসাকর্মীরা ছিলেন।

নৌকাটি সিয়েরা মাদ্রের দিকে রওনা হলে চীনের কোস্টগার্ডের একটি জাহাজ পুরো ৯ দশমিক ২ নটিক্যাল মাইল পথজুড়ে সেটির পিছু নেয়।

বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে অসুস্থ নৌসেনা ও তার এক সঙ্গীকে নিরাপদে নৌকাটিতে তুলে নেওয়া হয়। বিকেল ৫টার কিছু আগে নৌকাটি বিআরপি কাবরায় ফিরে আসে। এরপর চিকিৎসাকর্মীরা অসুস্থ নৌসেনার শারীরিক অবস্থা পরীক্ষা করেন এবং শিরার মাধ্যমে তাকে তরল দেওয়া শুরু করেন।

ফিলিপাইনের কোস্টগার্ড জানিয়েছে, অসুস্থ নৌসেনার শারীরিক অবস্থা স্থিতিশীল। উন্নত চিকিৎসার জন্য তাকে কাছের উপযুক্ত বন্দরে নেওয়া হচ্ছিল। ফিলিপাইনের কোস্টগার্ডের প্রধান অ্যাডমিরাল রনি গিল গাভান চীনের প্রতি চিকিৎসার প্রয়োজনে অসুস্থ ব্যক্তিকে সরিয়ে নেওয়ার মতো মানবিক কাজে সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, সমুদ্রে অসুস্থ বা আহত কোনো মানুষের জীবন বাঁচানোর কাজে জলকামান ব্যবহার, বাধা দেওয়া কিংবা দেরি করানোর মতো ঘটনা ঘটা উচিত নয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০২:৩৬:২৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬