ঢাকা ১১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজধানীর ছয় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সচিবের আকস্মিক পরিদর্শন Logo ‘সাংবাদিকদের বেঁধে পেটাব, জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি কর্মকর্তার হুমকি Logo তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান Logo খুলনায় এনসিপির বিক্ষোভ মিছিলে দুই পক্ষের হাতাহাতি Logo দুদকে নতুন মহাপরিচালক মোরশেদ আলম Logo আইবিএকে উড়িয়ে শিরোপা জিতলো গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ Logo ঘুষের এক লাখ টাকাসহ গ্রেপ্তার সার্ভেয়ার রিমান্ড শেষে কারাগারে Logo ঢাকা-দিল্লির পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত: কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই বড় সিদ্ধান্ত Logo প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব, যদি কথা বলতে দেন থাকব: স্পিকারকে নাহিদ Logo বেসরকারির পর সরকারি স্কুলেও প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর

শেরপুর সীমান্তে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে দুইজনের মৃত্যু

শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নে বন্য হাতির আক্রমণে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) রাতে দেড় ঘণ্টার ব্যবধানে গজনী দরবেশতলায় পৃথক দুটি স্থানে এ ঘটনা ঘটে।

প্রথম ঘটনাটি ঘটে রাত ১২টার দিকে। নিহত আকাশ মিয়া (৪০) গান্ধিগাঁও গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আকাশ রাতের বেলায় বাড়ির বাইরে ছিলেন। এ সময় পার্শ্ববর্তী বনাঞ্চল থেকে একটি বন্য হাতি লোকালয়ে চলে এসে হঠাৎ আক্রমণ চালায়। আকাশ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দ্বিতীয় ঘটনায় দেড় ঘণ্টা পর একই এলাকায় বন্য হাতির আরেকটি আক্রমণে এফিলিস মারাক (৫২) নামে এক আদিবাসী নিহত হন। তিনি বড় গজনী গ্রামের সোহান মারাকের ছেলে।

দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বন বিভাগ। রাংটিয়া রেঞ্জের বন কর্মকর্তা আব্দুল করিম জানিয়েছেন, নিহতদের পরিবারকে বন বিভাগের পক্ষ থেকে আইনগতভাবে আর্থিক সহায়তা দেওয়া হবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীর ছয় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সচিবের আকস্মিক পরিদর্শন

শেরপুর সীমান্তে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে দুইজনের মৃত্যু

আপডেট সময় ০৩:৪০:৩১ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫