রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
তথ্য মন্ত্রণালয়ের আইন যুগোপযোগী করা হবে: তথ্যমন্ত্রী বাজার মনিটরিং আরও সমন্বিত ও প্রযুক্তিনির্ভর করার তাগিদ বাণিজ্য সচিবের সম্পদের সীমাবদ্ধতার পরও চিকিৎসক-নার্সরা নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন কার্বন ক্রেডিট বাড়াতে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর দুই বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২০২৫-এর প্রশ্নে এইচএসসি, সব শিক্ষক-কর্মকর্তাকে অব্যাহতি ১০ লেনে উন্নীত হবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফরিদপুর বিভাগ ও বিশ্ববিদ্যালয়ও হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল

বাড্ডায় গ্যাস বিস্ফোরণ : দগ্ধ আরও একজনের মৃত্যু

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ২১ মে, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

রাজধানীর বাড্ডায় আনসার ক্যাম্পের পাশে একটি বাসার রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ তোফাজ্জল হোসেন (৪৫) মারা গেছেন। এ ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো তিনজনে।

বুধবার (২১ মে) ভোর সাড়ে ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের মেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচ ডি ইউ) মারা যান তিনি।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে দগ্ধ অবস্থায় একই পরিবারের নারী শিশুসহ পাঁচজনকে আমাদের জরুরি বিভাগের নিয়ে আসা হয়। আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় মেল এইচডিতে মারা যান তোফাজ্জল হোসেন মারা যান। তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। 

এর আগে তার চার বছরের শিশু তানজিলা ও স্ত্রী মঞ্জুরা বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই ঘটনায় পাঁচ জনের মধ্যে চিকিৎসাধীন তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তোফাজ্জল হোসেন ও  দম্পতির দুই মেয়ে শিশু মিথিলা ৬০ শতাংশ ও শিশু তানিশা ৩০ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

উল্লেখ্য, শুক্রবার (১৬ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন- তোফাজ্জল হোসেন (৪৫) তার স্ত্রী মঞ্জুরা বেগম (৩৫), তাদের মেয়ে তানিশা (১১), মিথিলা (৭) ও তানজিলা (৪)। দগ্ধ তোফাজ্জলের বাড়ি ঠাকুরগাঁও সদরের চিলা রং গ্রামের স্থায়ী বাসিন্দা। বর্তমানে বাড্ডার দক্ষিণ আনন্দনগর আনসার ক্যাম্প বাজারের পাশে তৃতীয় তলা ভবনের নিচ তলায় পরিবার নিয়ে থাকতেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com