ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ডেঙ্গুর ধরন বদলেছে Logo সময় নষ্টের যুগ শেষ’, যুক্তরাষ্ট্র ৭ শর্ত না মানা পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ : গালিবাফ Logo ফ্রান্সে ক্যারিয়ার গড়তে বাংলাদেশি শিক্ষার্থীদের ভাষা ও নেটওয়ার্কিংয়ে জোর Logo ‘ভয়ে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর নদীতে ঝাঁপ, ২৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার Logo কাশ্মীরের জঙ্গলে সন্ত্রাসীদের কাছে সিমবিহীন ‘ভূত নেটওয়ার্ক’ নিয়ে উদ্বেগ Logo জামুকার নতুন ডিজি মোস্তফা জামান Logo আজ প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা নিচ্ছেন দেশের ১০০ শিক্ষক Logo সাংবাদিকদের ওপর হামলা: প্রশাসনের মামলার আশ্বাসে ফিরলেন সাংবাদিকরা Logo জলবায়ু-সহনশীল ও টেকসই নগর গড়তে দেশজুড়ে মাস্টারপ্ল্যান: প্রধানমন্ত্রী তারেক রহমান Logo নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় বিএনপির নেতাকর্মীদের কোনো সম্পৃক্ততা নেই: রাশেদ খাঁন

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৭৫ মিনিটে তিনবার ভূমিকম্প

সময়ের ব্যবধান মাত্র ৭৫ মিনিট। এর মধ্যে তিনবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দিবাগত মধ্যরাত সোয়া বারোটা থেকে রাত দেড়টার মধ্যে এই তিনটি ভূমিকম্প সংঘটিত হয়েছে বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি) ।

ইএমএসসির তথ্য অনুযায়ী, শনিবার রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার বাংলাদেশ সীমান্ত এলাকায় একটি ভূমিকম্প সংঘটিত হয়। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৯। কক্সবাজার টেকনাফ সীমান্তবর্তী এলাকা হওয়ায় এতে আশপাশের এলাকা কেঁপে ওঠার খবর পাওয়া গেছে। এমনকি চট্টগ্রামেও ভূমিকম্প অনুভূত হয়।

মিয়ানমারের ভূমিকম্পের ঠিক এক মিনিট পর বাংলাদেশ-ভারত সীমান্তে মিজোরামের লুংলেই এলাকায় রিখটার স্কেলের ৫ মাত্রার একটি ভূমিকম্প হয়। এতে করে দেশের চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়।

এরপর রাত ১টা ২৭ মিনিটে ত্রিপুরার আগরতলায় রিখটার স্কেলে ৩ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প সংঘটিত হয়। এতেও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূকম্পন অনুভূত হয়।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

ডেঙ্গুর ধরন বদলেছে

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৭৫ মিনিটে তিনবার ভূমিকম্প

আপডেট সময় ০৭:৩১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬