ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘মব’ সৃষ্টি করে রিকশাচালককে পিটিয়ে হত্যা, ২ কিশোর গ্রেপ্তার Logo তাইওয়ানে পৌঁছাল প্রথম দুটি মার্কিন অত্যাধুনিক এফ-১৬ভি যুদ্ধবিমান Logo প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo ভারতীয় নৌসেনাকে ফাঁদে ফেলে গুরুত্বপূর্ণ তথ্য ‘হাতিয়ে নিলো’ পাকিস্তানি নারী! Logo সীমান্তে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ১৯ ককটেল উদ্ধার Logo পাকিস্তানে রপ্তানি বাড়াতে বিজিএমইএর তাগিদ, ব্যবসায়ী দল পাঠালে বিটুবি বৈঠকের আশ্বাস Logo রাজধানীতে আগামীকাল ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় Logo পুঁজিবাজারের চেহারা এক বছরে বদলে যাবে : অর্থমন্ত্রী Logo গ্যাস সিলিন্ডারের সরকারি দামে অনিয়ম, অভিযানে ৩৯ প্রতিষ্ঠানকে জরিমানা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অর্ন্তভুক্ত রসায়ন বিভাগে উইন্টার-২০২৭ সেশনের ‘এমএসসি ইন কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল টেকনোলজি (প্রফেশনাল)’ প্রোগ্রামে ভর্তির জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

এক বছর মেয়াদি এ প্রোগ্রামের ক্লাস অনুষ্ঠিত হবে শুধু সাপ্তাহিক ছুটির দিনে। এ ছাড়া ভর্তি হওয়া শিক্ষার্থীরা কোর্স ফির ওপর ২০ শতাংশ বিশেষ ছাড় পাবেন।

এ প্রোগ্রামে ভর্তির জন্য রসায়ন, ফলিত রসায়ন, রাসায়নিক প্রযুক্তি, প্রাণরসায়ন, পরিবেশ রসায়ন, শিল্প রসায়ন, লেদার কিংবা টেক্সটাইল টেকনোলজিসহ রসায়নসংশ্লিষ্ট যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ পদ্ধতিতে ৪.০০-এর মধ্যে ন্যূনতম ২.২৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

সরাসরি আবেদনের ক্ষেত্রে ফি ১ হাজার ৫০০ টাকা এবং অনলাইনে আবেদনের ক্ষেত্রে ১ হাজার ৫৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আবেদনপত্রের সঙ্গে সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্রের সত্যায়িত কপি এবং দুই কপি রঙিন ছবি জমা দিতে হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

‘মব’ সৃষ্টি করে রিকশাচালককে পিটিয়ে হত্যা, ২ কিশোর গ্রেপ্তার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু

আপডেট সময় ০৩:৫৭:৫০ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬