ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আটক ৪ জনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখাল পুলিশ Logo সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ, আটকে পড়েছেন পর্যটকেরা Logo সৌদিতে হামলায় দুই বাংলাদেশিসহ ১২ নিহতের ঘটনায় জামায়াতের শোক প্রকাশ Logo মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির Logo ম্যানসিটি ম্যাচের আগে বড় জয় পিএসজির, শীর্ষে মোনাকো Logo স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণ-হত্যার দিনও মাদকাসক্ত ছিলেন সুমন Logo মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অটোরিকশা চালকদের অবরোধ Logo মাটির কাজ শেষে রং-তুলির টান, প্রাণ পাচ্ছে প্রতিমা Logo নারায়ণগঞ্জে পৃথক ৩ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ৬ Logo সৌদি আরবে হুথিদের হামলা: বাংলাদেশ থেকে রিয়াদের ৫ ফ্লাইট বাতিল

বাজার স্থিতিশীল রাখতে জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল জ্বালানি ছাড়ছে জি-৭

জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফেরাতে আগামী চার মাসে জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল ডিজেল ও অপরিশোধিত তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে জি-৭ভুক্ত দেশগুলো। বৈঠক শেষে এ বিষয়ে সম্মতির কথা জানিয়েছেন জোটের নেতারা। একই সঙ্গে জ্বালানি রপ্তানিতে নতুন করে কোনো বিধিনিষেধ না দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তারা। অন্যান্য উৎপাদনকারী দেশগুলোকেও একই নীতি অনুসরণের আহ্বান জানিয়েছে জি-৭।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কার্যালয় থেকে প্রকাশিত যৌথ বিবৃতিতে জানানো হয়, আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) মাধ্যমে চার মাস ধরে মোট ১০ কোটি ব্যারেল জ্বালানি সরবরাহের কার্যক্রম দ্রুত শুরু করা হবে। এর অংশ হিসেবে প্রথম ২০ দিনের মধ্যেই উল্লেখযোগ্য পরিমাণ ডিজেল বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে।

বিবৃতিতে জি-৭ নেতারা জানান, সদস্য দেশগুলোর মধ্যে ডিজেলসহ জ্বালানি ও জ্বালানি পণ্য রপ্তানিতে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হবে না। তারা বলেন, বাজারে অস্থিরতা বাড়তে পারে—এমন কোনো রপ্তানি নিষেধাজ্ঞা থেকে বিরত থাকার প্রতিশ্রুতি তারা পুনর্ব্যক্ত করছেন। একই সঙ্গে অন্যান্য উৎপাদনকারী দেশকেও এ ধরনের পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

জ্বালানির মূল্য নিয়ে সাধারণ মানুষের উদ্বেগকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে নেতারা বলেন, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজন হলে সমন্বিতভাবে পরবর্তী পদক্ষেপ নেবেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার পর জি-৭ নেতাদের নিয়ে জরুরি ভিডিও বৈঠকের আয়োজন করেন ম্যাক্রোঁ। ব্রিটেন, জাপান, কানাডা, জার্মানি ও ইতালিসহ জোটের সদস্যরা ওই আলোচনায় অংশ নেন।

এর আগে যুক্তরাষ্ট্রে উৎপাদিত ডিজেল রপ্তানি বন্ধ করে দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিলেন ট্রাম্প। তার এমন অবস্থান ইউরোপীয় ইউনিয়নের জন্য উদ্বেগ তৈরি করে। কারণ অঞ্চলটি জীবাশ্ম জ্বালানির আমদানির ওপর উল্লেখযোগ্যভাবে নির্ভরশীল।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আটক ৪ জনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখাল পুলিশ

বাজার স্থিতিশীল রাখতে জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল জ্বালানি ছাড়ছে জি-৭

আপডেট সময় ১০:০৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬