ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এমপি পদ ছাড়ার পর এবার দল থেকেও পদত্যাগ করতে হচ্ছে মিষ্টিকে Logo অবিলম্বে মেজর (অব.) আখতারের মুক্তি চাইলেন জামায়াত আমির Logo ভিসা আবেদনে সহায়তা কর‌তে ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধিদল Logo সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক Logo একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন Logo কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের Logo ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন Logo বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই Logo ধর্ষণের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধের বাড়িতে ৬২ বছরের বৃদ্ধার অনশন Logo ঠুনকো অজুহাতে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার ভালো লক্ষণ নয়: সেলিম উদ্দিন

অবিলম্বে মেজর (অব.) আখতারের মুক্তি চাইলেন জামায়াত আমির

বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের গ্রেফতারকে ‘অশনি সংকেত’ হিসেবে উল্লেখ করে তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, আখতারুজ্জামান কাউকে শারীরিকভাবে নাজেহাল করেননি। তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবি করে সাজানো মামলা প্রত্যাহারেরও দাবি জানান তিনি।

জামায়াত আমির বলেন, বিমানবন্দরে অনিয়ম ও অব্যবস্থাপনা ছিল বলেই ঘটনার পর দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আখতারুজ্জামান কেবল যাত্রী হয়রানি, প্রবাস থেকে ফেরত বাংলাদেশিদের প্রতি উপেক্ষা ও তাদের সঙ্গে অন্যায় আচরণের প্রতিবাদ করেছেন।

তিনি বলেন, আখতারুজ্জামানের ভাষা কেমন ছিল, সেটি দেখা যেতে পারে। তবে তিনি যে বিষয়গুলোর প্রতিবাদ করেছেন, সেসবের ভুক্তভোগী ও সাক্ষী বিমানবন্দরে উপস্থিত যাত্রীরা।

ডা. শফিকুর রহমান আরও বলেন, বিমানবন্দরের অনিয়ম, যাত্রী হয়রানি ও অসংগতিকে চাপা দেওয়ার উদ্দেশ্যে যদি এ হয়রানিমূলক গ্রেপ্তার করা হয়ে থাকে, তাহলে এটি ‘অশনি সংকেত’। ভুক্তভোগী জনগণ কোনো অবস্থাতেই এটি মেনে নেবেন না।

তিনি মেজর (অব.) আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি এবং তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

এমপি পদ ছাড়ার পর এবার দল থেকেও পদত্যাগ করতে হচ্ছে মিষ্টিকে

অবিলম্বে মেজর (অব.) আখতারের মুক্তি চাইলেন জামায়াত আমির

আপডেট সময় ১১:৪৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬