মানিকগঞ্জের সাটুরিয়ায় যুব মহিলা লীগের কর্মী পিংকিকে (২৬) গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাটুরিয়া বাজারের ভাড়া বাসা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাটুরিয়া উপজেলা যুব মহিলা লীগের সক্রিয় সদস্য। সাটুরিয়ার দিঘলীয়া ইউনিয়নের আঙ্গুটিয়া গ্রামের লাল মিয়ার মেয়ে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর ফেসবুকে শেখ হাসিনার জন্মদিন পালনসহ নানা রকম উসকানিমূলক বক্তব্য দিয়ে পোস্ট করেন।
সাটুরিয়া থানার ওসি মোশাররফ হোসেন জানান, মামলায় তার সংশ্লিষ্টতা পাওয়ায় গ্রেপ্তার করা হয়েছে। দেশকে অস্থিতিশীল করার জন্য নানা রকম কার্যক্রম করে যাচ্ছিল যুব মহিলা লীগের এই সক্রিয় কর্মী। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।
বাংলা৭১নিউজ/আরএইচ



























