ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে সবজি ব্যবসায়ী হত্যায় ৬ জনের মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জে সবজি ব্যবসায়ী নাজমুল ইসলাম হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেকরে ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ মে) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম আলী আহমেদ এ রায় দেন।

মামলা চলাকালে সাইফুল ইসলাম নামের আরও এক আসামির মৃত্যু হওয়ায় তাকে অব্যাহতি দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন- গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার হায়দার আলীর ছেলে খাজা মিয়া, মোহাম্মদ বসু, মৃত ময়েজ উদ্দিনের ছেলে এনামুল, মৃত মজিবর সেখের ছেলে মোজাহিদ, আব্দুর রহমানের ছেলে সাইদুল ইসলাম ও সাঘাটা থানার নজরুল ইসলামের ছেলে মিলন সরকার।

আদালতের পেশকার মনোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেন৷

তিনি জানান, মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত এই আদেশ দেন। মোট আসামি ছিলেন সাতজন। একজনের মৃত্যু হওয়ায় তাকে দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামিরা পলাতক রয়েছেন বলে তিনি জানান।

মামলার নথি সূত্রে জানা যায়, নাজমুল ইসলাম নওগাঁর চকগৌরী হাট থেকে সবজি কিনে ঢাকার বাইপাইল আড়তে বিক্রি করতেন। ২০১৭ সালের ১০ আগস্ট দুপুর আড়াইটার দিকে ট্রাকভর্তি সবজি নিয়ে রওনা হন।

পরদিন রাত ১২টার দিকে একটি নম্বর থেকে জানানো হয় নাজমুলকে গাজীপুরের চন্দ্রা থেকে অপহরণ করা হয়েছে। তার মুক্তি পেতে ৫০ হাজার টাকা লাগবে। ১২ তারিখ সকাল সাতটায় স্ত্রী রাবেয়ার নম্বরে একটি বিকাশ নম্বর পাঠানো হয়।

এর কিছুক্ষণ পর তিনি জানতে পারেন সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকার বগুড়া মহাসড়কের রুপসী বাংলা খাবার হোটেলের পাশে তার স্বামীর মরদেহ পড়ে আছে। পরে সলঙ্গা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

এ ঘটনায় নাজমুলের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত শেষে সাতজনের বিরুদ্ধে চার্জ গঠন করে। দীর্ঘ শুনানি শেষে আজ এই রায় ঘোষণা করেন আদালত।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

আপডেট সময় ০২:২৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫