ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৮১১ রান, ৪ শতক আর ১ দ্বিশতকের ম্যাচ হেসেখেলে জিতল ভারত Logo অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম Logo মুন্সিগঞ্জে গ্রাহকের কয়েক কোটি টাকা নিয়ে পালানো অগ্রণী ব্যাংকের কর্মকর্তা ঢাকায় আটক Logo রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান Logo প্রবীণদের জন্য স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান রাষ্ট্রপতির Logo সোমালিয়ায় জিম্মি ট্যাংকারে ৫ নাবিককে হত্যা, ১৬ জন আটক Logo তুরস্কে ‘নূহের নৌকা’র খোঁজে ফের পাহাড় খনন Logo মীমাংসার পরই ইবিতে ফের সংঘর্ষ, প্রক্টর, শিক্ষকসহ আহত ৭ Logo নিজ যোগ্যতায় জাতিসংঘে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান: মাহাদী আমিন Logo ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা হয়েছে : রুমন

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দর, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে দেশের দুই সমুদ্রবন্দর ৩ নম্বর সতর্কসংকেত বহাল রয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের এসংক্রান্ত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মিয়ানমার ও তৎসংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগর ও উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি উত্তর/উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় মিয়ানমার ও তৎসংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর/উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এ জন্য চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

৮১১ রান, ৪ শতক আর ১ দ্বিশতকের ম্যাচ হেসেখেলে জিতল ভারত

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

আপডেট সময় ১০:২৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬