ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জামাতার গ্রেপ্তার নিয়ে ‘ভিত্তিহীন’ সংবাদ, ভাঙচুরের ঘটনার সঙ্গেও সংশ্লিষ্টতা নেই Logo দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ Logo নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন Logo এআই ব্যবহারে পরিমিত হওয়ার আহ্বান রাষ্ট্রপতির Logo ট্রাফিক জরিমানা আদায়ে সুপ্রিম কোর্টের অভিনব পরামর্শ Logo দীর্ঘদিন আত্মগোপনে, বাড়ি ফিরতেই ছাত্রলীগ নেতা নাঈম গ্রেপ্তার Logo শেখ হাসিনার জন্মদিন পালন ও নাশকতার প্রস্তুতি : গ্রেপ্তার ১৫ জন রিমান্ডে Logo ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩ Logo মমতার ঘনিষ্ঠ ইন্দ্রনীলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে একযোগে ১৫ স্থানে তল্লাশি Logo এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে সরকার, অক্টোবরে চুক্তি: বিমানমন্ত্রী

নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

নারায়ণগঞ্জের বন্দরে ১০ বছরের শিশুকে ধর্ষণের মামলায় মো. মনির হোসেন (৪৫) নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের বিজ্ঞ শিশু সহিংসতা ট্রাইব্যুনালের বিচারক মো. মমিনুর ইসলাম এ রায় দেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৮ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে বন্দরের কুড়িপাড়া এলাকায় বাদীর ভাড়া বাসার একটি কক্ষে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মনির হোসেনের বিরুদ্ধে বন্দর থানায় মামলা করেন।

মামলার তদন্ত শেষে আসামির বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় বন্দর থানার পুলিশ ২০২৩ সালের ১২ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে মামলাটি আদালতে বিচারাধীন ছিল।

কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ বলেন, বিচারিক কার্যক্রম শেষে আদালত আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

জামাতার গ্রেপ্তার নিয়ে ‘ভিত্তিহীন’ সংবাদ, ভাঙচুরের ঘটনার সঙ্গেও সংশ্লিষ্টতা নেই

নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

আপডেট সময় ০৪:৫৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬