ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জামাতার গ্রেপ্তার নিয়ে ‘ভিত্তিহীন’ সংবাদ, ভাঙচুরের ঘটনার সঙ্গেও সংশ্লিষ্টতা নেই Logo দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ Logo নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন Logo এআই ব্যবহারে পরিমিত হওয়ার আহ্বান রাষ্ট্রপতির Logo ট্রাফিক জরিমানা আদায়ে সুপ্রিম কোর্টের অভিনব পরামর্শ Logo দীর্ঘদিন আত্মগোপনে, বাড়ি ফিরতেই ছাত্রলীগ নেতা নাঈম গ্রেপ্তার Logo শেখ হাসিনার জন্মদিন পালন ও নাশকতার প্রস্তুতি : গ্রেপ্তার ১৫ জন রিমান্ডে Logo ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩ Logo মমতার ঘনিষ্ঠ ইন্দ্রনীলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে একযোগে ১৫ স্থানে তল্লাশি Logo এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে সরকার, অক্টোবরে চুক্তি: বিমানমন্ত্রী

দীর্ঘদিন আত্মগোপনে, বাড়ি ফিরতেই ছাত্রলীগ নেতা নাঈম গ্রেপ্তার

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর বাড়িতে ফিরতেই ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগ নেতা মো. নাঈমুজ্জামান নাঈমকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার মাঝারদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সালথা থানা পুলিশ।

গ্রেপ্তার নাঈম সালথা উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি। তিনি উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের মৃত পলাশ মাতুব্বরের ছেলে।

পুলিশ জানায়, নাঈমুজ্জামান নাঈমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করছিলেন।

মঙ্গলবার দুপুরে গোপনে নিজ বাড়িতে ফেরেন তিনি। খবর পেয়ে পুলিশ মাঝারদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সালথা থানার ওসি মো. বাবলুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘নাঈমুজ্জামান নাঈমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ঢাকায় অবস্থানের পর মঙ্গলবার তিনি বাড়িতে আসেন।

খবর পেয়ে পুলিশের একটি দল মাঝারদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

জামাতার গ্রেপ্তার নিয়ে ‘ভিত্তিহীন’ সংবাদ, ভাঙচুরের ঘটনার সঙ্গেও সংশ্লিষ্টতা নেই

দীর্ঘদিন আত্মগোপনে, বাড়ি ফিরতেই ছাত্রলীগ নেতা নাঈম গ্রেপ্তার

আপডেট সময় ০৪:৩৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬