ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ‘গালাগাল’, এনসিপি নেতা গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে অতিরিক্ত বিদ্যুৎ বিলসংক্রান্ত বিষয় নিয়ে ফেসবুকে ‘আপত্তিকর মন্তব্য ও পোস্ট’ দেওয়ার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আশরাফুল ইসলাম ওরফে সজলকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার উপজেলার বরামা গ্রামের ইমতিয়াজ উদ্দীনের ছেলে। তিনি এনসিপির শ্রীপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য বলে জানিয়েছেন সংগঠনের আহ্বায়ক আবু রায়হান মেজবাহ।

তিনি বলেন, ‘আশরাফুলের দলীয় পরিচয় নিশ্চিত জেনেও তাকে গ্রেপ্তার করা হলো। প্রশাসন এখনো নিষিদ্ধ আওয়ামী লীগের নিয়ন্ত্রণে।

তাদের ফ্যাসিবাদী কাজ চলছেই। সেই ধারাবাহিকতায় তাকে বিনা অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার রাতে বরমী বাজারে দলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হয়েছে। আমরা অবিলম্বে তার মুক্তি চাই।

পুলিশের দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমের ওই পোস্টের কারণে নয়, বরং সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ২১ সেপ্টেম্বর রাত ১০টার দিকে শ্রীপুরের জৈনাবাজার এলাকায় মশাল মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় করা মামলায় আশরাফুলকে গ্রেপ্তার করা হয়।

এদিকে আশরাফুল ইসলামের ফেসবুকে দেওয়া একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও তার আইডিতে গিয়ে সেই স্ট্যাটাস পাওয়া যায়নি।

আশরাফুল ইসলামের মা আসমা আক্তার বলেন, ‘তিন-চার দিন আগে তার ছেলে বিদ্যুৎ বিল বেশি আসা নিয়ে একটি পোস্ট দিয়েছিল।

পুলিশ তাকে জানিয়েছে, ফেসবুকে বিদ্যুৎ বিল নিয়ে পোস্ট আর মন্তব্য করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার ছেলে সহজ-সরল। তাই ভুল করতে পারে। অনেকেই এই পোস্ট ডিলিট করতে বলেছে। এরপর আমার ছেলে পোস্ট ডিলিট করে দেয়। তবু তাকে গ্রেপ্তার করা হলো, এটা মানতে পারি না।’

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে আশরাফুলকে গ্রেপ্তার করা হয়েছে। ফেসবুক স্ট্যাটাসের জন্য নয় বরং তাকে গ্রেপ্তারের পর বিভিন্ন মাধ্যমে তার ফেসবুক স্ট্যাটাস দেখা গেছে। তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ১১:৩৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬