ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ম্যানসিটির রায় নিয়ে বিস্ফোরক মন্তব্য চেলসির সাবেক কোচের Logo ৩২ বছরের অপেক্ষা শেষে বিরল এক রেকর্ড জিদানের Logo ধর্ষণে কিশোরী অন্তঃসত্ত্বা, মায়ের স্বামীর প্রাণদণ্ড Logo মাদক মামলার চার্জ শুনানি : পায়ে ব্যথায় আদালতে আসেননি নায়িকা পরীমনি Logo অপরাধীর ক্ষেত্রে কোনো দলীয় পরিচয় বিবেচনার সুযোগ নেই Logo শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব Logo বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ Logo আসিয়ান কাপ : ড্র’য়ে পয়েন্ট ভাগাভাগি করল ফিলিপাইন-পাকিস্তান Logo জামাতার গ্রেপ্তার নিয়ে ‘ভিত্তিহীন’ সংবাদ, ভাঙচুরের ঘটনার সঙ্গেও সংশ্লিষ্টতা নেই Logo দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ

গাজীপুরে নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় একটি বাসা থেকে হাসিনা আক্তার (১৬) নামে এক পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মহানগরীর জরুন এলাকায় মৃত বাবুল মিয়ার টিনসেড বাসার বারান্দা রুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হাসিনা আক্তার পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার আমগজ বিলাসী তিস্তাপাড়া গ্রামের হাসেন আলীর মেয়ে। তিনি খালা-খালুর সাথে প্রায় ৪ বছর আগে জরুন এলাকায় মৃত বাবুল মিয়ার বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত দুই দিন ধরে শারীরিকভাবে অসুস্থ থাকায় কারখানায় কাজে যাননি হাসিনা। সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে স্বজনরা ডাকাডাকি শুরু করেন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে স্থানীয়রা ঘরের জানালা ভেঙে ভেতরে সিলিংয়ের আড়ার সঙ্গে তার ঝুলন্ত দেহ দেখতে পান। পরে স্থানীয়রা খবর দিলে রাত ৯টার দিকে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ওসি মো. ইফতেখার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ম্যানসিটির রায় নিয়ে বিস্ফোরক মন্তব্য চেলসির সাবেক কোচের

গাজীপুরে নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ১০:২৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬