ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২৭ বছর পর সেই এরশাদ শিকদারের সহযোগি গ্রেফতার

পরিচয় গোপন করে টানা ২৭ বছর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ভারত ও কুয়েতে আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জয়নাল সরদারকে (৫০) গ্রেফতার করেছে এসআরবি-৮। শনিবার দিবাগত রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জয়নাল সরদার বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, তিনি খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

এসআরবি-৮-এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু জানান, ১৯৯৯ সালে খুলনা জেলার রূপসা থানায় দায়ের করা চাঞ্চল্যকর হত্যা ও গুমের মামলায় জয়নাল সরদারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই মামলায় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের মৃত্যুদণ্ড হয়েছিল।

রায় ঘোষণার পর জয়নাল সরদার পরিচয় গোপন করে দীর্ঘ ২৭ বছর ভারত ও কুয়েতে আত্মগোপনে ছিলেন বলে জানায় এসআরবি।

এসআরবি-৮ ও এসআরবি-৬-এর একটি যৌথ দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় অভিযান চালায়। এ সময় জয়নাল সরদারকে গ্রেফতার করা হয়।

পরে গ্রেফতার জয়নাল সরদারকে খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

২৭ বছর পর সেই এরশাদ শিকদারের সহযোগি গ্রেফতার

আপডেট সময় ০৮:৫৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬