রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুই বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২০২৫-এর প্রশ্নে এইচএসসি, সব শিক্ষক-কর্মকর্তাকে অব্যাহতি ১০ লেনে উন্নীত হবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফরিদপুর বিভাগ ও বিশ্ববিদ্যালয়ও হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল নতুনভাবে বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য : পানিসম্পদ মন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ অবহেলা-দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক

দ্বৈত এনআইডি নেই, পুরোপুরি নিরাপদ ডেটাবেজ : ডিজি

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ডাটাবেজে আর কোনো দ্বৈত ভোটার বা এনআইডি নেই বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।

তিনি বলেন, এনআইডি ডাটাবেজে ৫৮৬ জনের দ্বৈত এনআইডি ছিল। এসব নাগরিকের প্রথম এনআইডিটি রেখে দ্বিতীয়টি বাদ হেওয়া হয়েছে।

সোমবার (১৯ মে) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

এনআইডি ডিজি বলেন, সর্বশেষ দুটি জাতীয় পরিচয়পত্রধারী ৫৮৬ জনকে আইডেন্টিফাই করেছিলাম, তাদের আমরা নিষ্কৃতি দিয়েছি। যেহেতু দুটো ছিল, তাই লক ছিল, তাই তারা কোনোভাবে নাগরিক সেবা নিতে পারছিলেন না। যেহেতু প্রথমটা রেখে দ্বিতীয়টি বাতিল করে দিয়েছে, এখন তাদের প্রথম এনআইডি ওপেন হয়ে গেছে। তারা নাগরিক সেবা পাবে।

তিনি বলেন, ইতোমধ্যে ৫৮৬ জনের দ্বৈত এনআইডি শনাক্ত হওয়ায় চলতি মাসের প্রথম সপ্তাহে দ্বৈত এনআইডিধারীদের বিষয়ে সিদ্ধান্ত নেয় কমিশন। দুই সপ্তাহের মাথায় এ সমস্যার সমাধান করা হলো।

একই ব্যক্তির দুটি এনআইডি বা ভোটার তালিকায় দুটি তথ্য রয়েছে সেগুলো ইসির সিদ্ধান্তক্রমে প্রথমটি রেখে দ্বিতীয়টি বাতিল করে দিয়েছি। এ মুহূর্তে আমাদের জানামতে দুটি এনআইডি আর কারও নেই। যদি কারও ব্যাপারে আইডেন্টিফাই হয়, তাহলে একই নিয়মে ব্যবস্থা নেবো।

ডেটাবেজের নিরাপত্তা নিয়ে এএসএম হুমায়ুন কবীর বলেন, আমাদের ডেটাসেন্টার যেহেতু ২৪ ঘণ্টা চলে, এটা মাঝে মাঝে আমরা একটু বন্ধ করি, আবার চালু করি। মেনটেইনেন্সের জন্য যেমন পরশুদিনও (শনিবার) আমরা বন্ধ করেছিলাম, চার ঘণ্টা পর চালু করতে পেরেছি। এরকম রেগুলার মেনটেইনেন্স হিসেবে আমরা কাজ করি।

ডিজি জানান, এ ধারাবাহিকতায় ডেটাসেন্টার নিজস্ব জনবল দিয়ে ‘চেক’ করা হয়েছিল। কোনো সুবিধা-অসুবিধা রয়েছে কিনা, আপডেটেড রয়েছে কিনা। আমাদের অবস্থান থেকে যতগুলো ইনেশিয়েটিভ নেওয়া দরকার, সে ব্যবস্থাগুলো নিয়েছি। এখন আমাদের এ ডেটাসেন্টার পরিপূর্ণ নিরাপদ।

এ ডেটাসেন্টার নিয়ে এ মুহূর্তে কোনো রকম চ্যালেঞ্জ মোকাবিলা করছি না। কিন্তু এটা যেহেতু ডেটাসেন্টার, তাই কোনোভাবেই যেন ডেটা লিক না হয় অথবা অন্য কোনো কারণে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য দৈনন্দিন কার্যক্রম চলমান রয়েছে। ভবিষ্যতেও তথ্যভান্ডারকে নিরাপদ রাখতে যতরকম ব্যবস্থা নেওয়া দরকার সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com