ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

জামালপুর সদর উপজেলায় বৃষ্টির মধ্যে কৃষিজমিতে কাজ করার সময় বজ্রপাতে জিয়াউর রহমান (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রানাগাছা ইউনিয়নের চরগোবিন্দবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ওই গ্রামের গণি মিয়ার ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

জানা গেছে, জিয়াউর দুপুরে তার বাড়ির পাশে জমির আইল কাটছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলেও তিনি কাজ চালিয়ে যাচ্ছিলেন।

একপর্যায়ে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব জানান, কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে ওই কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

জামালপুরে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

আপডেট সময় ০৫:২৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬