ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘রোনালদোর মতো বয়সে ফ্রান্সে খেলা সম্ভব নয়’ Logo হাদি হত্যার আসামি ফয়সালের অবৈধ অর্থের সন্ধান পেয়েছে সিআইডি Logo টাঙ্গাইলে সেতুতে রডের বদলে বাঁশ, কার্যসহকারী হাসমত বরখাস্ত Logo লক্ষ্মীপুরে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অনিয়মের অভিযোগ Logo অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড Logo জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান Logo মসজিদে হামলা ঘিরে পাকিস্তান-আফগানিস্তান সম্পর্কে নতুন সংকট Logo চীনে উচ্চশিক্ষার সুযোগ বর্তমান সরকার কাজে লাগাচ্ছে : শিক্ষামন্ত্রী Logo বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ Logo কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে দুই কলোনির ২৩ কক্ষ ও ৫ দোকান ভস্মীভূত

কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে দুই কলোনির ২৩ কক্ষ ও ৫ দোকান ভস্মীভূত

গাজীপুরের কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে দুই কলোনির ২৩টি কক্ষ ও ৫টি দোকান পুড়ে গেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হরিণহাটি এলাকায় রাসেল আহমেদ ও আমিনুল ইসলামের মালিকানাধীন দুটি কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়াকৈর পৌরসভার হরিণহাটি এলাকার একটি কলোনি থেকে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। আগুন মুহূর্তের মধ্যে পাশে থাকা আরেকটি কলোনিতে ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুই ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সময় আগুনে পুড়ে যায় দুটি কলোনির ২৩টি ঘর ও ৫টি দোকান।

ক্ষতিগ্রস্থদের দাবি, আগুনে বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ২০ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, হরিণহাটি এলাকায় আগুনে দুটি কলোনির ২৩টি কক্ষ ও ৫টি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সটসার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত হতে পারে।

আগুনে বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

‘রোনালদোর মতো বয়সে ফ্রান্সে খেলা সম্ভব নয়’

কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে দুই কলোনির ২৩ কক্ষ ও ৫ দোকান ভস্মীভূত

আপডেট সময় ১২:৩১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬