ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ Logo প্রথমবারের মতো জাতিসংঘে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী Logo নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ Logo জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক Logo প্রতিরোধকে গুরুত্ব দিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বিন্যাস করছে বাংলাদেশ: ডা. জুবাইদা Logo বাংলাদেশে স্বাস্থ্যসেবার সূচনা হবে পরিবার ও কমিউনিটি থেকে: প্রধানমন্ত্রী Logo রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে ওআইসির সহযোগিতা চাইল বাংলাদেশ Logo গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা Logo বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট Logo লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প

পাকিস্তান-বাংলাদেশ-শ্রীলঙ্কা ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ

বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ নারী দলকে নিয়ে হতে যাওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২ থেকে ১৬ অক্টোবর পাকিস্তানের ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ত্রিদেশীয় সিরিজ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই সূচি প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ত্রিদেশীয় সিরিজে তিনটি দলই একে অপরের বিপক্ষে তিনটি করে ম্যাচ খেলবে। অর্থাৎ, লিগ পর্বে প্রতিটি দলের ম্যাচ হবে মোট ছয়টি। লিগ শেষে যথারীতি পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনাল।

বাংলাদেশ ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল ২৯ সেপ্টেম্বর পাকিস্তানে পা রাখবে। সিরিজের আগে ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে তিন দলই অনুশীলন করবে।

ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে এটিই হবে মেয়েদের প্রথম কোনো বহুজাতিক সিরিজ। ২০২৫ সালের নভেম্বরে দীর্ঘ ১৭ বছর পর দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান ওয়ানডে সিরিজ দিয়ে ভেন্যুটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছিল।

উল্লেখ্য, এসিসি অনূর্ধ্ব-১৯ প্রমীলা এশিয়া কাপ ও আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে তিন দলের কাছেই ভীষণ গুরুত্ব পাচ্ছে এই সিরিজ। প্রতিটি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় সকাল ১০টায়।

একনজরে বাংলাদেশের ম্যাচের সূচি

২ অক্টোবর – পাকিস্তান বনাম বাংলাদেশ

৫ অক্টোবর – শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ

৬ অক্টোবর – পাকিস্তান বনাম বাংলাদেশ

৮ অক্টোবর – বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা

১১ অক্টোবর – পাকিস্তান বনাম বাংলাদেশ

১৪ অক্টোবর – শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ

ফাইনাল- ১৬ অক্টোবর।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ

পাকিস্তান-বাংলাদেশ-শ্রীলঙ্কা ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ

আপডেট সময় ০৯:১১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬