ঢাকা ০৯:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক Logo মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক Logo ৫ মরদেহের পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সিআইডিতে Logo ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ Logo সরকারি হাসপাতালের ১ কিলোমিটারে বেসরকারি হাসপাতাল নয় : স্বাস্থ্য অধিদপ্তর Logo জ্বালানি তেলের মূল্য আর বৃদ্ধির পরিকল্পনা নেই, সুযোগ থাকলে কমবে Logo ইউপি নির্বাচনে কোনো পোস্টার নয়, যেসব বিধিনিষেধ দিল ইসি Logo ম্যারাডোনা করোনায় মারা যেতে পারেন—আদালতে চাঞ্চল্যকর দাবি Logo ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৮৬৬ Logo সৌদি আরবের অবকাঠামো নির্মাণে বাংলাদেশের অংশগ্রহণের আগ্রহ

৫ মরদেহের পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সিআইডিতে

সাভারের আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের পোশাক কারখানার নির্ধারিত পার্কিং এলাকায় বিস্ফোরণের ঘটনায় উদ্ধার হওয়া পাঁচটি পোড়া মরদেহের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। মরদেহগুলোর নমুনার সঙ্গে নিখোঁজ দাবি করা পাঁচ পরিবারের নয় সদস্যের ডিএনএ নমুনা মিলিয়ে পরিচয় নিশ্চিত করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মরদেহগুলো অতিরিক্ত পুড়ে যাওয়ায় প্রচলিত পদ্ধতিতে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ কারণে পাঁচটি মরদেহের নমুনা ও নিখোঁজ স্বজনদের পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা সিআইডির ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার ইন্সপেক্টর (নিরস্ত্র) হারুন-অর-রশিদ। তিনি বলেন, মরদেহগুলো পুড়ে যাওয়ায় সাধারণভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ডিএনএ পরীক্ষা ছাড়া মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করা সম্ভব নয়। তাই পাঁচটি মরদেহ ও নিখোঁজ দাবি করা পাঁচ পরিবারের নয় সদস্যের ডিএনএ নমুনা সিআইডির ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। কতদিনের মধ্যে পরীক্ষার ফল পাওয়া যাবে তা এখনই বলা যাচ্ছে না। তবে দ্রুত রিপোর্ট দেওয়ার জন্য সিআইডির ফরেনসিক বিভাগকে অনুরোধ করা হবে।

বিস্ফোরণের পর থেকে মুগদা থানার উত্তর মান্ডা এলাকার বাসিন্দা মো. সাইফুল কাজীর ছেলে ইমতিয়াজ কাজী (১৮) নিখোঁজ রয়েছেন। সাইফুল কাজী জানান, ভোলা থেকে গ্যাসের সিলিন্ডার ভর্তি কাভার্ডভ্যান নিয়ে আশুলিয়ায় এসেছিলেন তার ছেলে। তিনি ওই কাভার্ড ভ্যানের চালকের সহযোগী হিসেবে কাজ করতেন। কাভার্ড ভ্যানটি চালাতেন তাঁর শ্যালিকার ছেলে নুর ইসলাম। বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুর ইসলাম মারা যান। তবে ইমতিয়াজের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি।

সাইফুল কাজী বলেন, পাঁচ মরদেহের মধ্যে তার ছেলের মরদেহ থাকতে পারে পুলিশের এমন ধারণার পর পরিচয় শনাক্তের জন্য আশুলিয়া থানা পুলিশের সহযোগিতায় তিনি সিআইডিতে ডিএনএ নমুনা দিয়েছেন। দ্রুত ডিএনএ রিপোর্ট দেওয়ার দাবি জানান তিনি।

ডিএনএ পরীক্ষার ফল পেতে সময় লাগার বিষয়ে সিআইডির মিডিয়া উইংয়ের বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মো. ছুফি উল্লাহ বলেন, নমুনাগুলো পাওয়া গেছে। যেসব নমুনা এসেছে সেগুলো হার্ড টিস্যু হওয়ায় রিপোর্ট পেতে মাসখানেক সময় লাগতে পারে। সফট টিস্যু হলে তুলনামূলক কম সময় লাগত।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

৫ মরদেহের পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সিআইডিতে

আপডেট সময় ০৮:০১:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬