গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
তাৎক্ষণিকভাবে হতাহাতদের নাম-পরিচায় জানা যায়নি। তবে নিহতরা প্রাইভেট কারের যাত্রী ছিলেন বলে জানা গেছে।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের শিবগাতি স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা ও ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন জানান, ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে গোপালগঞ্জগামী একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায়। আর বাসটি খাদে পড়ে যায়। এ ঘটনায় প্রাইভেট কারের দুই যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত হয়েছেন বাস ও প্রাইভেট কারের ২০ যাত্রী।
আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা হাসপাতাল নেওয়া হয়। পরে তাদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ জেলা সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বাংলা৭১নিউজ/আরএইচ























