ঢাকা ০২:০৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

জামালপুরে আদালতে হাজিরার দিনই সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও গুনারীতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন আয়নাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় জামালপুর শহরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায়।

জয়নাল আবেদীন আয়না উপজেলার গুনারীতলা ইউনিয়নের গুনারীতলা গ্রামের বাসিন্দা। তিনি কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের মাদারগঞ্জ উপজেলা শাখার আইনবিষয়ক সম্পাদক এবং গুনারীতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।

জয়নাল আবেদীন আয়নার পারিবারিক সূত্র জানায়, ৫ আগস্টের পর তার বিরুদ্ধে মামলা হয়। পরে তিনি কারাগার থেকে জামিন নিয়ে বাসায় অবস্থান করছিলেন। মঙ্গলবার তার আদালতে হাজিরার দিন ছিল। এর মধ্যেই তাকে আবার গ্রেপ্তার করা হলো।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নেহাশীষ রায় বলেন, ‘মামলায় সম্পৃক্ততা থাকায় আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন আয়নাকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আন্তর্জাতিক অপরাধ আদালতকে ‘নিয়ন্ত্রণহীন ও দুর্বৃত্ত সংস্থা’ বললেন ট্রাম্প

জামালপুরে আদালতে হাজিরার দিনই সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট সময় ০১:০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬