ঢাকা ১২:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এডিবির পূর্বাভাসে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৪ শতাংশ, বাড়তে পারে মূল্যস্ফীতি Logo দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিবর্ষণ, নিহত ১১ Logo ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময় Logo বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি Logo পাকিস্তানে পেট্রলের দাম ১০০০ রুপি ছুঁতে পারে, কারণ কী Logo সংসদে পাস হওয়া তিন আইনে দেশের মানবাধিকার সুরক্ষা দুর্বল হয়েছে Logo ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট Logo মার্কিন ফার্স্ট লেডির বৈশ্বিক উদ্যোগে জুবাইদা রহমান, সদস্য এখন ৫৭ দেশ Logo ছাত্রদল রাজপথে না থাকলে ছাত্রলীগ জামায়াত-শিবিরকে আবারও গুপ্ত বানিয়ে দেবে Logo ইসলামাবাদমুখী লং মার্চের পরবর্তী কর্মসূচি স্থগিত করল পাকিস্তান জামায়াত

যান্ত্রিক ত্রুটিতে মেট্রোরেল চলাচলে বিঘ্ন, প্ল্যাটফর্মে উপচে পড়া ভিড়

যান্ত্রিক ত্রুটির কারণে রাজধানীর মেট্রোরেল চলাচলে বিঘ্ন ঘটেছে। এতে অফিসগামী যাত্রীদের পাশাপাশি সাধারণ যাত্রীদেরও প্ল্যাটফর্মগুলোতে উপচে পড়া ভিড় দেখা গেছে।

জানা গেছে, বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরা থেকে মতিঝিল এবং মতিঝিল থেকে উত্তরা রুটের ট্রেনগুলো নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতে স্টেশনে পৌঁছাচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীরা। ট্রেন আসতে বিলম্ব হওয়ায় বিভিন্ন স্টেশনের প্ল্যাটফর্মেও যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। বিশেষ করে মিরপুর-১০, শেওড়াপাড়া, আগারগাঁও ও ফার্মগেট মেট্রো স্টেশনে প্রচণ্ড ভিড় লক্ষ্য করা গেছে।

তবে সাময়িক এই বিঘ্নের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

এডিবির পূর্বাভাসে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৪ শতাংশ, বাড়তে পারে মূল্যস্ফীতি

যান্ত্রিক ত্রুটিতে মেট্রোরেল চলাচলে বিঘ্ন, প্ল্যাটফর্মে উপচে পড়া ভিড়

আপডেট সময় ১১:৩০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬