ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়ান গেমসে ১ম ডোপ টেস্টে পজিটিভ, সাময়িকভাবে নিষিদ্ধ থাইল্যান্ডের ব্যাডমিন্টন তারকা

এশিয়ান গেমসে ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হওয়ায় সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন থাইল্যান্ডের উদীয়মান ব্যাডমিন্টন তারকা পিচামন ওপাতনিপুথ। ১৯ বছর বয়সী এই সাবেক বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নের শরীরে ফুরোসেমাইডনামক একটি নিষিদ্ধ উপাদানের উপস্থিতি পাওয়া গেছে।

এটি মূলত শরীর থেকে দ্রুত পানি ঝরিয়ে ওজন কমানো এবং অন্যান্য নিষিদ্ধ ওষুধের উপস্থিতি আড়াল করার (মাস্কিং এজেন্ট) কাজে ব্যবহৃত হয়।

এই ঘটনার পর থাইল্যান্ডের ক্রীড়ামন্ত্রী সুরাসাক পাঞ্চারোয়েনওরাকুল জানিয়েছেন, দেশের সব ক্রীড়া অ্যাসোসিয়েশন এবং জাতীয় দলগুলো ডোপিং নিয়মের ব্যাপারে অত্যন্ত সচেতন ও সতর্ক রয়েছে।

জাপানের আইচি-নাগোয়া অনুষ্ঠিত বৈশ্বিক আসরে এটিই প্রথম কোনো ডোপ টেস্টে পজিটিভ হওয়ার ঘটনা। ১৭ সেপ্টেম্বর গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের আগে ডোপ টেস্টে পজিটিভ হন তিনি।

ইন্টারন্যাশনাল টেস্টিং এজেন্সি (আইটিএ) তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। ফলে তিনি এই আসরে কোনো খেলা, অনুশীলন বা কোচিংয়ে অংশ নিতে পারবেন না।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০৬:০৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬