ঢাকা ০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এবার করপোরেট দুনিয়ায় যোগ দিলেন হাসান মাসুদ Logo জগন্নাথের সামনে আটক মনিরের ২ দিনের রিমান্ড Logo যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ : আ. লীগ নেতাসহ ৪ জন রিমান্ডে Logo আফগান ভূখণ্ড ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান পাক তালেবানের Logo ২২ ভরি স্বর্ণ নিয়ে পলাতক ব্যবসায়ী পুলিশের হাতে আটক Logo ঘরে ঘুমিয়ে থাকা মাদরাসাছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা Logo ডেঙ্গুর সঠিক চিকিৎসায় বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে চিকিৎসকদের : স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo প্রজ্ঞাপনের আগেই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া বৃদ্ধি Logo দেশ ও জনগণের স্বার্থে যত আন্দোলন হয়েছে, তার বিরোধিতা করেছে জামায়াত

জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুক পোস্ট দিয়ে পদ হারালেন জেলা ছাত্রদল নেতা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমালোচনামূলক পোস্ট দেওয়ায় পদ হারিয়েছেন জামালপুর জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক জাকিরুল হক। কেন্দ্রীয় সংসদ তাঁকে দল থেকে বহিষ্কার করেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন জাকিরুল হক নিজেই।

এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জামালপুর জেলা শাখার সহসাধারণ সম্পাদক জাকিরুল হককে পদ থেকে বহিষ্কার করা হলো। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে ক্ষোভ প্রকাশ করে নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট দেন জাকিরুল হক। সেখানে তিনি লেখেন, “যাদের কাছে আমি ধানের শীষের জন্য ভোট চাইছি, তাদের কাছে মাফ চাই। আপনাদের পা ধরি ভাই, কেউ আর এসএমএস, কল দিয়েন না। একটা ভোটই তো চেয়েছিলাম, জায়গা-জমি তো আর চাইনি।” তিনি আরও যোগ করেন, “দলের আগে দেশ, আমি দেশের পক্ষে, সাধারণ জনগণের পক্ষে। আমি সবসময় দেশের মানুষের পক্ষে আছি।”

এ বিষয়ে জানতে চাইলে বহিষ্কৃত নেতা জাকিরুল হক বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় সোমবার সকালে ফেসবুকে একটি পোস্ট করেছিলাম। এরপরই দল আমাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। দলের সেই সিদ্ধান্ত আমি মাথা পেতে মেনে নিয়েছি।

বহিষ্কৃত জাকিরুল হকের বাড়ি মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের গুনারীতলা পূর্বপাড়া গ্রামে। তিনি ওই এলাকার সামিউল হকের ছেলে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

এবার করপোরেট দুনিয়ায় যোগ দিলেন হাসান মাসুদ

জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুক পোস্ট দিয়ে পদ হারালেন জেলা ছাত্রদল নেতা

আপডেট সময় ০১:৫৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬