সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান দুর্নীতির কাঠামো ফেরাতে পূর্ণ শক্তিতে মাঠে সুবিধাভোগীরা: নাহিদ ইসলাম নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন: প্রধান উপদেষ্টা ৪ দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং ১৬ বছর মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে: তারেক রহমান মাঠপর্যায়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পক্ষপাতদুষ্ট: অভিযোগ জামায়াতের যারা কেন্দ্র দখলের পাঁয়তারা করছেন তাদের অবস্থানও দিল্লিতে হবে টানা গেল না লাগাম, সরকারের শেষ সময়ে আরও বাড়ল মূল্যস্ফীতি ১২ তারিখ মানুষের ভাগ্যের পরিবর্তনের নির্বাচন: তারেক রহমান জাপানে বিশাল ব্যবধানে বিজয়ী হতে যাচ্ছে তাকাইচির দল

সাত কলেজের জন্য ‘প্রশাসক’ নিয়োগে ঢাকা কলেজে নতুন অধ্যক্ষ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

রাজধানীর সাত কলেজ পরিচালনায় ঢাকা কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসকে কলেজটির অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। তাকে সাত কলেজ পরিচালনায় প্রশাসক করার জন্যই অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

রবিবার এই চুক্তিতে দুই বছরের জন্য তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী অধ্যাপক এ কে এম ইলিয়াসকে তার অভোগকৃত অবসরোত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধা স্থগিত এবং অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে ঢাকা কলেজের অধ্যক্ষ পদে চুক্তি ভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এদিকে, প্রজ্ঞাপন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা বলছেন, আমরা প্রজ্ঞাপন হাতে পেয়েছি। আমরা সন্তুষ্ট।  

ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয় জানায়, শিক্ষার্থীদের আল্টিমেটামের মধ্যে সাত কলেজকে বিশ্ববিদ্যালয় মঞ্জুির কমিশনের (ইউজিসি) তত্ত্বাবধানে সমন্বিত কাঠামোর মাধ্যমে পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। এই সমন্বিত কাঠামোর সদর দপ্তর হবে ঢাকা কলেজ। আর তার জন্য পরিচালক বসানো হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, নিয়োগের বিষয়টি জনপ্রশাসন দেখে। তাকে শিক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়েছে। এখন বাকি কাজ শিক্ষা মন্ত্রণালয় করবে।

ঢাকার এই সাত সরকারি কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এই সাত কলেজে প্রায় দুই লাখ শিক্ষার্থী ও এক হাজারের বেশি শিক্ষক রয়েছেন।

রাজধানীর সরকারি সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের কার্যক্রমের অংশ হিসেবে অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রজ্ঞাপনের দাবিতে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। রবিবারের (১৮ মে) মধ্যে দাবি না মানলে সোমবার (১৯ মে) থেকে কঠোর কর্মসূচিসহ মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

শনিবার (১৭ মে) বিকালে ইডেন মহিলা কলেজে গেটের সামনে সংবাদ সম্মেলনে এই আল্টিমেটামসহ ৫ দফা দাবি তুলে ধরেন সাত কলেজের সম্মিলিত সাধারণ শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের পক্ষে যৌথভাবে লিখিত বক্তব্য পাঠ করেন সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের সদস্য তানজিমুল আবিদ ও জাফরিন আক্তার। 

বাংলা৭১নিউজ/একে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com