ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি Logo সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্যখাতের ওপর: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত ওয়াশিংটন ডিসি বিএনপি Logo দেড় লাখ দিয়াশলাই কাঠিতে মাটির দুর্গা Logo পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪ শতাধিক শিক্ষকের বিষয়ে রুল Logo রেফারিং নিয়ে ক্ষুব্ধ মরিনহোকে সিমিওনে বললেন, ‘সীমা ছাড়াবেন না’ Logo এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রীর ৭ দিনের রিমান্ড আবেদন Logo নওগাঁয় ৪০ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার Logo সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু Logo জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার: প্রতিমন্ত্রী অমিত

রেফারিং নিয়ে ক্ষুব্ধ মরিনহোকে সিমিওনে বললেন, ‘সীমা ছাড়াবেন না’

মাদ্রিদ ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচ বিতর্কিত হয়েছে রেফারির নেওয়া কিছু সিদ্ধান্তের কারণে। রেফারির সিদ্ধান্ত যে সঠিক ছিল না, তা প্রমাণ করতে সব প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে আসেন রিয়াল কোচ হোসে মরিনহো।

ছবি দেখিয়ে সংবাদ সম্মেলনে রিয়াল কোচ বলেন, ‘আমরা সংবাদ সম্মেলন বাদ দিতে পারি কারণ এই ম্যাচের মূল কাহিনী এখানেই দেখা যাচ্ছে। এই দুটি পরিষ্কার লাল কার্ড পাওয়ার মতো। কল্পনা করুন তো এটা যদি ৯ জনের বিপরীতে (রিয়ালের) ১১ জনের খেলা হতো।

এই ধরনের বক্তব্যে কথার লড়াইয়ে জড়াননি অ্যাতলেতিকো কোচ ডিয়েগো সিমিওনে। তবে প্রতিদ্বন্দ্বী কোচকে সতর্ক করেছেন তিনি। সিমিওনের বার্তা ছিল, কথা বলার লাগাম কোথায় টানতে হয়, তা জানা উচিত কোচদের।

সিমিওনে বলেন, ‘যেই কথা বলুক না কেন, সেটা আমি, মরিনহো, হান্সি ফ্লিক বা ম্যানুয়েল পেল্লেগ্রিনি, যে কেউ। কথা বলার সময় আমাদের সতর্ক থাকতে হবে। আপনি যেই হোন না কেন, সম্মানের সীমা অতিক্রম করা ঠিক নয়। আপনি সীমা ছাড়িয়ে যেতে পারেন না।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি

রেফারিং নিয়ে ক্ষুব্ধ মরিনহোকে সিমিওনে বললেন, ‘সীমা ছাড়াবেন না’

আপডেট সময় ০৩:০৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬