ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঘরে ঘুমিয়ে থাকা মাদরাসাছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা Logo ডেঙ্গুর সঠিক চিকিৎসায় বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে চিকিৎসকদের : স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo প্রজ্ঞাপনের আগেই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া বৃদ্ধি Logo দেশ ও জনগণের স্বার্থে যত আন্দোলন হয়েছে, তার বিরোধিতা করেছে জামায়াত Logo ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার Logo জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুক পোস্ট দিয়ে পদ হারালেন জেলা ছাত্রদল নেতা Logo দুই-একটা ককটেল ফুটিয়ে সরকারের কিছু করা যাবে না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা Logo ফিফা সংস্কারের প্রস্তাব ইনফান্তিনোর Logo বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন তারেক রহমান

সাভারে নিষিদ্ধ আ.লীগের গ্রেফতার ৮ নেতাকর্মী

সাভারে সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ তুহিন ও আমিনবাজার ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আকাশসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত সাভারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি সাইফুল আলম।

গ্রেফতারকৃতরা হলেন সাভার সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়নের লালটেক এলাকার শেখ জালালের ছেলে শেখ তুহিন (৩২), আমিনবাজার ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার কামুরা এলাকার মহিউদ্দিনের ছেলে মো. আকাশ (৩৯), রাজধানীর মিরপুর থানার দক্ষিণ পাইকপাড়া এলাকার বাবুল খানের ছেলে রাজু খান (৩৯), ঝালকাঠি জেলার সদর থানার নইআড়ি এলাকার আসমত আলী খানের ছেলে আনোয়ার হোসেন (৫০), সাভার পৌরসভার ডগরমোড়া এলাকার শফি মোল্লার ছেলে রুহুল আমিন রাজিব (৩৮), গাইবান্ধা জেলার সাঘাটা থানার বেড়াগ্রাম এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মো. আরিফুল ইসলাম (২৪), মাদারীপুর জেলার শিবচর থানার চরচন্দ্রা গ্রামের আব্দুল আজিজের ছেলে মোহাম্মদ আলী (৩৬) এবং মানিকগঞ্জ জেলার সদর থানার শিবালীপাড়া এলাকার আজাদ মোল্লার ছেলে মুরাদ হোসেন (৪৫)।

পুলিশ জানায়, গ্রেফতাররা প্রত্যেকেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী। তারা সাভার এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে ঝটিকা মিছিলসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে নাশকতা ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। তাদের কাছে এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়েছে।

ওসি সাইফুল আলম বলেন, সাভারে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিত অভিযান ও নজরদারি চালাচ্ছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের কাছে আরও কিছু ব্যক্তির তথ্য পাওয়া গেছে। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ঘরে ঘুমিয়ে থাকা মাদরাসাছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে

সাভারে নিষিদ্ধ আ.লীগের গ্রেফতার ৮ নেতাকর্মী

আপডেট সময় ১২:২৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬