ঢাকার আগারগাঁও থেকে দুইটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে এসব বোমা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা পেট্রোল বোমাগুলো নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত করতে তদন্ত চলছে।
এদিকে, রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে একটি ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাংলা৭১নিউজ/জেএস






















