ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি Logo সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্যখাতের ওপর: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত ওয়াশিংটন ডিসি বিএনপি Logo দেড় লাখ দিয়াশলাই কাঠিতে মাটির দুর্গা Logo পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪ শতাধিক শিক্ষকের বিষয়ে রুল Logo রেফারিং নিয়ে ক্ষুব্ধ মরিনহোকে সিমিওনে বললেন, ‘সীমা ছাড়াবেন না’ Logo এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রীর ৭ দিনের রিমান্ড আবেদন Logo নওগাঁয় ৪০ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার Logo সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু Logo জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার: প্রতিমন্ত্রী অমিত

মেসি ১৭ বছরেও যা পারেননি, তাই করে দেখালেন রাফিনিয়া

২০২৬-২৭ মৌসুমের শুরুতে বার্সেলোনার হয়ে দুর্দান্ত ফর্মে আছেন রাফিনিয়া। শনিবার সেভিয়ার বিপক্ষে পিছিয়ে পড়েও ম্যাচে ফেরে বার্সেলোনা। এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হ্যাটট্রিক করে দলকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এই মৌসুমে লা লিগার প্রথম সাত ম্যাচে তার গোলসংখ্যা এখন ১২টি।

স্প্যানিশ পরিসংখ্যানবিদ মিস্টারচিপের তথ্য অনুযায়ী, লা লিগার প্রথম সাত ম্যাচে অন্তত ১২ গোল করা খেলোয়াড়ের সংখ্যা মাত্র সাতজন। তবে এদের মধ্যে সাম্প্রতিক সময়ে মাত্র একজনই এই কীর্তি গড়েছেন।

২০১৪-১৫ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগার প্রথম সাত ম্যাচে ১৩ গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই মৌসুমে ৩৫ ম্যাচে তিনি করেছিলেন মোট ৪৮ গোল। তবে এটি সর্বোচ্চ রেকর্ড নয়। সেই রেকর্ড রিয়াল ওভিয়েদোর এস্তেবান এচেভাররিয়ার দখলে। ১৯৪৩-৪৪ মৌসুমে তিনি করেছিলেন ১৪ গোল।

রোনালদোর তিন বছর পর লিওনেল মেসি বার্সেলোনার হয়ে লা লিগার প্রথম সাত ম্যাচে করেছিলেন ১১ গোল। রাফিনিয়া এখন সেই সংখ্যাও ছাড়িয়ে গেছেন।

গতকাল রাফিনিয়া তার প্রথম গোলটি করেছেন ডান পায়ে। আন্দ্রেস ক্রিশ্চিয়ানসেনের রক্ষণচেরা পাস থেকে বল পেয়ে তিনি এক ডিফেন্ডারকে কাটিয়ে বল জড়ান জালে। দ্বিতীয়ার্ধের শুরুতে লামিন ইয়ামালের ক্রসে মাথা ছুঁইয়ে এগিয়ে দেন বার্সাকে। এরপর ৬৯ মিনিটে ইয়ামালের বাড়ানো বলে গোলরক্ষককে একা পেয়ে গিয়েছিলেন, বাম পায়ের আলতো চিপে বার্সার জয় নিশ্চিত করেন রাফিনিয়া।

একটা গোল ডান পায়ে, একটা হেডে, আরেকটা বাম পায়ে— ফুটবলের ভাষায় এর নাম ‘পারফেক্ট হ্যাটট্রিক’; রাফিনিয়া গত রাতে সে কীর্তিটাই গড়েছেন। কাজটা কতটা দুরূহ, তার আন্দাজ মেলে একটা তথ্যে। বার্সেলোনায় ১৭ বছর খেলেও এই কীর্তি নেই লিওনেল মেসির, রাফিনিয়া সে নজিরটাই গড়ে দিলেন!

রাফিনিয়া আরও বহুভাবে মেসিকে মনে করিয়ে দিচ্ছেন। এই মৌসুমে তাকে কোচ হানসি ফ্লিক খেলাচ্ছেন ফলস নাইন ভূমিকায়। কেন্দ্রীয় এই ভূমিকায় খেলে দারুণ সফল তিনি, ৭ ম্যাচে ১২ গোল আর ৩ অ্যাসিস্টই তো তার প্রমাণ!

গেল মৌসুমটা চোট আর চোটে ভালো কাটেনি তার। বিশ্বকাপ থেকেও ছিটকে গিয়েছিলেন এই কারণেই। যে কারণে ২০২৬ সালের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকাতেও জায়গা পাননি তিনি।

নিজেকে নতুন করে প্রমাণের একটা তাগিদও হয়তো কাজ করছে রাফিনিয়ার মধ্যে। আর মাঠে ঠিক সেটাই করে দেখাচ্ছেন তিনি।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি

মেসি ১৭ বছরেও যা পারেননি, তাই করে দেখালেন রাফিনিয়া

আপডেট সময় ১০:০৫:১২ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬