ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

বুড়িগঙ্গা থেকে দুটি ভাসমান মরদেহ উদ্ধার

বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। মরদেহ দুটি উদ্ধার শেষে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়ে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বুড়িগঙ্গা নদীতে মরদেহ দুটি পৃথকভাবে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করেন।

বরিশুর নৌ-পুলিশের এএসআই বাবুল মিয়া জানান, শনিবার বেলা ১২ টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে সংবাদ পেয়ে বুড়িগঙ্গা নদীর বেপারিঘাট বরাবর মাঝ নদী থেকে বিবস্ত্র অবস্থায় অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি। মরদেহ গায়ে কোনো আঘাতের চিহ্ন দেখে যায়নি। মরদেহ দু-তিন দিন আগের হয়ে থাকতে পারে। পরে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অন্যদিকে হাসনাবাদ নৌ-পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়রা বুড়িগঙ্গা নদীর দোলেশ্বর খেয়া ঘাট দিয়ে নৌকাযোগে নদী পারাপারের সময় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে হাসনাবাদ নৌ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল পাঠায়। নিহতের বয়স আনুমানিক ২৮ বছর। তার পড়নে জিন্সের প্যান্ট ও ফুল হাতা শার্ট ছিলো। নিহতের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানায় পুলিশ।

নিহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি কীভাবে তাদের মৃত্যু হয়েছে, সে বিষয়েও তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

থানার সামনে জব্দকৃত বাসে আগুন

বুড়িগঙ্গা থেকে দুটি ভাসমান মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৭:৪২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬