ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৮ জঙ্গিকে হত্যা করে অভিযান শেষ পাকিস্তানের Logo সব দফা বিলুপ্ত ঘোষণা করে এক দফা ঘোষণা হতে পারে: শফিকুর রহমান Logo মার্কিন এফ-৩৫ ও এফ-১৫ ‘শিকার’ এখন ইরানের দৈনন্দিন বাস্তবতা Logo কাশিমপুর থেকে পলাতক মৃত্যুদণ্ডের আসামি চট্টগ্রামে গ্রেপ্তার Logo ছুরি দেখিয়ে রিকশা থামালেন, পকেট থেকে নিলেন টাকা-মুঠোফোন—ভিডিও ভাইরাল Logo বিগত সরকারের সময় দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে : রিজভী Logo বক্স অফিসে ঝড়, ২০০ কোটি ছড়িয়ে ‘মির্জাপুর’ Logo মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর লাশ উদ্ধার Logo নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করার জন্য রাস্তায় নেমেছি: জামায়াত আমির Logo ব্যালন ডি’অর : কাভারেস্খেইয়া যেভাবে ইউরোপ জয় করল

বিগত সরকারের সময় দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে : রিজভী

বিগত সরকারের সময়ে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বিগত সরকারের সময়ে পরীক্ষার খাতায় প্রশ্নপত্র তুলে দিলেই শিক্ষার্থীদের পাস করিয়ে দেওয়া হতো।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে কেরাণীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ চত্বরে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। উপজেলা দক্ষিণ শাখা বিএনপি ও ঢাকা-৩ আসনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রিজভী বলেন, বিগত সরকারের এমন নির্দেশনা ও নীতির কারণে শিক্ষাব্যবস্থায় ব্যাপক অবক্ষয় সৃষ্টি হয়েছে। এতে শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন বাধাগ্রস্ত হয়েছে।

দীর্ঘদিনের এমন কর্মকাণ্ডের কারণে দেশে মেধাবী শিক্ষার্থীর সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, একটি দেশের উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি হলো মানসম্মত শিক্ষা। তাই শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি ও মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা জরুরি।

রুহুল কবির রিজভী বলেন, বিগত ১৭ বছরে শিক্ষার মানদণ্ডকে একেবারেই শেষ করে দেওয়া হয়েছে।

সমস্ত শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলে খেলা করা হয়েছিল। তবে বর্তমান সরকার শিক্ষাব্যবস্থাকে বিশেষ প্রাধান্য দিয়েছে।

নারীর ক্ষমতায়নের প্রসঙ্গে রিজভী বলেন, বিএনপি সরকার নারীদের ক্ষমতায়নের জন্য সব সময় বিশেষ উদ্যোগ নিয়েছে। নারীদের উচ্চশিক্ষায় সুযোগ সৃষ্টির বিষয়েও বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।

বক্তব্য শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের আগে প্রধান অতিথি বিদ্যাপীঠ প্রাঙ্গণে একটি ঔষধি গাছের চারা রোপণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরাণীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুলতান নাসের, বিএনপি নেতা বদিউজ্জামান বাবুল, আহসান উল্লাহ চৌধুরী, অ্যাডভোকেট সেলিম চৌধুরী, জয়নাল আবেদীন বাবুল, ওমর শাহনেওয়াজ, ঈমান উল্লাহ মাস্তান প্রমুখ।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

৮ জঙ্গিকে হত্যা করে অভিযান শেষ পাকিস্তানের

বিগত সরকারের সময় দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে : রিজভী

আপডেট সময় ০৩:৩২:৩২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬