ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইশরাকের অভিযান চালানো সেই স্পটে যৌথ অভিযান, আটক ১৫ জনের কারাদণ্ড Logo স্বৈরাচারের ফেরার পথ খুলে দেওয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি: প্রধানমন্ত্রী Logo টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, পরিচয় মিলেছে ৮ জনের Logo রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর Logo পূজামণ্ডপ পরিদর্শনে ৩ বিভাগ সফরে প্রধানমন্ত্রী Logo মণিপুরে সহিংসতায় নিহত ৪, মরদেহ নিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ Logo রিজার্ভ চুরির মামলায় ৯৯ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন Logo স্বর্ণ ব্যবসায়ী দিলীপ আগরওয়ালা গ্রেপ্তার Logo সাবেক এমপি নাঈমুজ্জামানের ২ দিনের রিমান্ড Logo সৌদির সার্বভৌমত্ব ও পবিত্র স্থান রক্ষায় কোনো আপস নয়, ঘোষণা পাকিস্তানের

পেরুর সাবেক প্রেসিডেন্টে কারাগারে, আশ্রয়ের আশায় ব্রাজিলে তার স্ত্রী

নির্বাচনি প্রচার ব্যয়ে অসদুপায় অবলম্বন করায় পেরুর সাবেক প্রেসিডেন্ট ওলান্তা হুমালা ও তার স্ত্রী নাদিন হেরেদিয়াকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। রায়ের পর ওলান্তাকে কারাগারে পাঠানো হয়েছে। আর তার স্ত্রী নাদিন হেরেদিয়া আশ্রয় পেতে গেছেন ব্রাজিলে।

ব্রাজিলের এক কম্পানির কাছ থেকে অর্থ নেয়ায়সহ নানা মামলায় তাদের দোষী সাব্যস্ত করে মঙ্গলবার লিমার একটি আদালত দুজনকে ১৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন।

ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হুমালার স্ত্রী নাদিন হেরেদিয়া আশ্রয় চেয়ে ব্রাজিলের রাজধানীতে পৌঁছেছেন। 

হুমালা তার প্রথম রাত কাটিয়েছেন সেই জেলখানায়, যেখানে আরো দুই সাবেক প্রেসিডেন্ট। আলেহান্দ্রো টোলেদো এবং পেদ্রো কাস্তিলো আগে থেকেই বন্দী। এই ইউনিটটি বিশেষভাবে সাবেক নেতাদের রাখার জন্য তৈরি করা হয়েছে।

হুমালার আইনজীবী হুলিও এস্পিনোসা জানান, স্থানীয় সময় বুধবার ভোর ৪টার দিকে ব্রাজিলের বামপন্থী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার প্রেরিত একটি বিমানে হেরেদিয়া এবং তার তিন সন্তান ব্রাসিলিয়ার উদ্দেশ্যে রওনা দেন। তার ব্রাজিলীয় আইনজীবী মার্কো অরেলিও ডে কারভালিও রয়টার্সকে জানান, তিনি পরে দিনের বেলায় সাও পাওলো যান, যেখানে তিনি থাকবেন।

পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের সরকারের আলোচনার পর হেরেদিয়া এবং তার সন্তানকে ব্রাজিলে যাওয়ার জন্য নিরাপদ পথ প্রদানের অনুমতি দেওয়া হয়েছে। অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা হুমালা ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত পেরুর প্রেসিডেন্ট ছিলেন। তিনি হলেন পেরুর দ্বিতীয় সাবেক প্রেসিডেন্ট যিনি জেল খাটছেন এবং চতুর্থ যিনি ওডেব্রেচট কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়েছেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

ইশরাকের অভিযান চালানো সেই স্পটে যৌথ অভিযান, আটক ১৫ জনের কারাদণ্ড

পেরুর সাবেক প্রেসিডেন্টে কারাগারে, আশ্রয়ের আশায় ব্রাজিলে তার স্ত্রী

আপডেট সময় ১১:৪৯:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫