ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক

আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টা থেকে সেখানে লঞ্চ সার্ভিস চালু হয়।

এর আগে বৈরী আবহাওয়ায় নৌদুর্ঘটনা এড়াতে সকাল ১১টা থেকে ওই নৌপথে সকল লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় বিআইডাব্লিউটিএ।

বিআইডাব্লিউটিএর ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে আড়াই ঘণ্টা লঞ্চ সার্ভিস বন্ধ ছিল। পরিস্থিতি অনুকূলে আসায় লঞ্চ চলাচল চালু করা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক

আপডেট সময় ০৩:১৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬