ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গারি ব্যবসায়ীর বাড়িতে মিলল ২২৬২ বিনা মূল্যের পাঠ্যবই, আটক ১

টাঙ্গাইলের মধুপুরে এক ভাঙ্গারি ব্যবসায়ীর বাড়ি থেকে নবম-দশম শ্রেণির ২০২৫ শিক্ষাবর্ষের দুই হাজার ২৬২টি সরকারি পাঠ্যবই উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ভাঙ্গারি ব্যবসায়ী মো. ইব্রাহীম হোসেনকে আটক করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় মধুপুর পৌর এলাকার নরকোনা গ্রামে ভ্যানযোগে বইগুলো অন্যত্র নেওয়া হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের কাছে সন্দেহজনক মনে হলে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বইগুলো জব্দ করে ও ওই ভাঙ্গারি ব্যবসায়ীকে আটক করে।

জানা গেছে, উদ্ধার করা বইগুলোর মধ্যে আছে—ইংরেজি ব্যাকরণ ৬০০টি, বাংলা ব্যাকরণ ৪৬৮টি, গণিত ৩১২টি, বাংলা সাহিত্য ১৫০টি এবং বাংলা সহপাঠ ৪২০টি।

তবে, আটক ইব্রাহীমে দাবি, তিনি মধুপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নৈশপ্রহরী তোফায়েল আহমেদের কাছ থেকে প্রতি কেজি ২০ টাকা দরে বইগুলো কিনেছেন।

এদিকে বই বিতরণের দায়িত্বে থাকা একাডেমিক সুপারভাইজার মো. মহিউদ্দীন দাবি, তার অগোচরে এসব বই সরিয়ে নেওয়া হয়ে থাকতে পারে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মধুপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত) বাবুল হাসান। তিনি জানান, সরকারি পাঠ্যবই কিভাবে গুদাম থেকে বাইরে গেল এবং এ ঘটনায় কারো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ইউএনও মো. সাইফুল ইসলাম জানান, বিনা মূল্যে শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ করা এসব বই কিভাবে বাইরে এসেছে, তা তদন্ত করে দেখা হবে। তদন্তে কারো সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় মধুপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার করা বইগুলো জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। নৈশপ্রহরী তোফায়েলের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতাও তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ১০:৩৯:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬