ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্মাণাধীন ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ নগরীর আমলাপাড়া এলাকায় নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে লিটন (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জ স্পেশালাইজড হসপিটালের পেছনে এ ঘটনা ঘটে।

নিহত লিটন নারায়ণগঞ্জ সদর থানার দেওভোগ পাক্কা রোড এলাকার আলম সাহেবের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তিনি চাঁদপুর সদর থানার মৃত ইউনুস মিয়ার ছেলে।

নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান জানান, সকালে হাসপাতালের পেছনে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে ঘটনাস্থলে গিয়ে মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করা হলে তার নাম লিটন বলে জানা যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নারায়ণগঞ্জ স্পেশালাইজড হসপিটালের পেছনে আব্রাহাম ডেভেলপার কম্পানির নির্মাণাধীন ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

নির্মাণাধীন ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট সময় ১২:৫১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬