ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কাদের, নাছিম, আরাফাত, পরশ ও নিখিলের সম্পত্তি বাজেয়াপ্ত: তাদের কত সম্পদ ও আর্থিক মূল্য কত Logo ‘কিং’-এর মুক্তি পেছাচ্ছে? জল্পনায় ইতি টানলেন শাহরুখ Logo ইয়ামালকে ব্যালন ডি’অর জেতাতে মাঠে নেমেছে বার্সেলোনা Logo হাম উপসর্গে এক দিনে ৬ প্রাণহানি, মোট মৃত্যু ১০৩৬ Logo কিশোরকে হত্যা করে ছিনতাইয়ের ভ্যান ইউপি সদস্যের কাছে বিক্রি Logo ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের গোলাবারুদের মজুদ কমে গেছে Logo উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক Logo কুমিল্লায় ‘সিরিয়াল কিলার’ মানিক গ্রেপ্তার, ২ হত্যার রহস্য উদঘাটন Logo আওয়ামী লীগের ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড, সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ Logo চোট কাটিয়ে মাঠে ফিরতে প্রস্তুত আশরাফ হাকিমি

পুলিশকে পাথর ছুড়ে আসামি ছিনিয়ে নিলো মাদক কারবারিরা

গাজীপুরের টঙ্গী উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেপ্তার পাঁচ মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় পুলিশের উপর হামলা করে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটে।

জানা গেছে, রেললাইনের পাথর কুড়িয়ে পুলিশের ওপর নিক্ষেপ করে তারা। এতে পুলিশ সদস্য কনস্টেবল মাসুদ আহত হন। এসময় হাতকড়াসহ আসামি রাহুলকে ছিনিয়ে নিয়ে যায় মাদক কারবারিরা।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর কেরানীরটেক মাদক বস্তি থেকে ‘মাদক সম্রাজ্ঞী’ রানী বেগমের ছেলে রাহুলকে গ্রেপ্তার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ। রাহুলের বিরুদ্ধে পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

গ্রেপ্তারের পর তাকে টঙ্গী রেলওয়ে স্টেশন হয়ে থানায় নেওয়ার পথে রেললাইন থেকে পাথর তুলে পুলিশের ওপর হামলা চালায় তারা। পাথরের আঘাতে গুরুতর আহত হন কনস্টেবল মাসুদ। একপর্যায়ে হামলাকারীরা পুলিশের কাছ থেকে হাতকড়াসহ রাহুলকে ছিনিয়ে নিয়ে যায়। পরে স্টেশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় হাতকড়াটি উদ্ধার করে পুলিশ। ছিনতাই হওয়া আসামিকে উদ্ধারে রাতেই বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে পুলিশ, তবে গ্রেপ্তার করা যায়নি।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রাহুলকে গ্রেপ্তারের পর থানায় নিয়ে আসার সময় পুলিশকে লক্ষ্য করে বৃষ্টির মতো রেললাইন থেকে পাথর কুড়িয়ে ছুড়তে থাকে মাদক কারবারিরা। এতে কনস্টেবল মাসুদ আহত হন এবং সেই সুযোগে আসামিকে ছিনিয়ে নিয়ে যায় তারা। আসামি ও পুলিশের উপর হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

কাদের, নাছিম, আরাফাত, পরশ ও নিখিলের সম্পত্তি বাজেয়াপ্ত: তাদের কত সম্পদ ও আর্থিক মূল্য কত

পুলিশকে পাথর ছুড়ে আসামি ছিনিয়ে নিলো মাদক কারবারিরা

আপডেট সময় ০২:২৯:০০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬