বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন শেষ হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টায় এ আবেদন শেষ হয়।
সাড়ে ১৩ হাজারের বেশি প্রার্থী এবার বদলির জন্য আবেদন করেছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র জানিয়েছে, ১৩ হাজার ৬৭৭ জন প্রার্থী বদলির জন্য আবেদন করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে বদলির ফলাফল প্রকাশ করা হবে।
এদিকে শিক্ষকদের বদলি আবেদন শেষ হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে চলতি সপ্তাহেই শিক্ষকদের বদলি করার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছে মাউশি।
জানা গেছে, শিক্ষকদের বদলি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ কার্যক্রম উদ্বোধন করতে পারেন। তবে তিনি উদ্বোধন না করলে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ কার্যক্রমের উদ্বোধন করতে পারেন।
বাংলা৭১নিউজ/আরএইচ

























