রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

সাবেক এমপি জেবুন্নেছা গ্রেফতার

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বরিশাল-৫ আসনের সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ গ্রেফতার হয়েছেন।

শুক্রবার (১৭ মে) ভোরে ঢাকার বাসা থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে।

জেবুন্নেছা আফরোজ বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত শওকত হোসেন হিরণের স্ত্রী। ২০১৪ সালে এপ্রিলে সংসদ সদস্য থাকাবস্থায় হিরণ মৃত্যুবরণ করলে জেবুন্নেছা উপনির্বাচনে নির্বাচিত হয়েছিলেন। ৫ আগস্টের পর বরিশালে দায়ের হওয়া একাধিক মামলার তাকে আসামি করা হয়েছে।

জেবুন্নেছা পরিবারের ঘনিষ্ঠ আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত গভীর রাতে জেবুন্নেছাকে তার রাজধানীর বাসা থেকে ডিবি পুলিশ আটক করে। বর্তমানে তিনি ডিবি হেফাজতে।

এ ব্যাপারে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, জেবুন্নেছা আফরোজের আটকের বিষয়টি বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছি। তবে ঢাকা থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com