ঢাকা ১১:০৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এআইয়ে মানবসভ্যতা বিলুপ্তির ঝুঁকি ‘অগ্রহণযোগ্য’, বললেন অল্টম্যান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের কারণে মানবসভ্যতা বিলুপ্ত হওয়ার যে আশঙ্কা তৈরি হয়েছে, সেটিকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান। তিনি জানান, ঝুঁকির পরিমাণ ১০ শতাংশ, ৮ শতাংশ বা ৬ শতাংশ—যাই হোক না কেন, এআই প্রতিষ্ঠান ও সরকারগুলোর এমনভাবে কাজ করা উচিত, যাতে এ ধরনের ঝুঁকি গ্রহণ করতে না হয়।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য দেয়।

একই সঙ্গে ২০২৬ সালে শেয়ারবাজারে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) করার পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন অল্টম্যান। এআই নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে গুরুত্বপূর্ণ কাজ বাকি থাকায় এখনই আইপিওতে যাওয়ার প্রয়োজন দেখছে না প্রতিষ্ঠানটি।

ব্যবসাবিষয়ক সাময়িকী ফরচুনকে দেওয়া এক সাক্ষাৎকারে অল্টম্যান এসব কথা বলেন।

শনিবার প্রকাশিত ওই সাক্ষাৎকারের বরাতে রয়টার্স জানিয়েছে, এআই নিরাপত্তা নিয়ে চলমান পরিস্থিতিতে এখনই আইপিও করার জন্য ওপেনএআইয়ের ওপর কোনো চাপ নেই।

সাক্ষাৎকারে অল্টম্যানকে প্রশ্ন করা হয়, ২০২৬ সালের মধ্যে এআইয়ের কারণে মানবসভ্যতা বিলুপ্ত হওয়ার ১০ শতাংশ সম্ভাবনা রয়েছে কি না। জবাবে তিনি বলেন, এ ধরনের হিসাব কীভাবে করা যায়, তা তিনি জানেন না। তবে ঝুঁকিটি যথেষ্ট গুরুতর বলে মনে করেন তিনি।

অল্টম্যান বলেন, ‘১০ শতাংশ, ৮ শতাংশ বা ৬ শতাংশ—যাই হোক না কেন, মূল কথা হলো, আমাদের সবার ওপর অনেক বড় দায়িত্ব রয়েছে। অহং, মুনাফার স্বার্থ বা অন্য কোনো প্রণোদনা যেন সেই দায়িত্ব পালনের পথে বাধা না হয়ে দাঁড়ায়।’

তিনি আরও বলেন, এআই প্রতিষ্ঠান ও সরকারগুলোকে এমনভাবে কাজ করতে হবে, যাতে এই ধরনের কোনো ঝুঁকিই গ্রহণযোগ্য না হয়। তাঁর বিশ্বাস, যথাযথ পদক্ষেপ নেওয়া হলে তা সম্ভব।

২০২৬ সালে আইপিওর পরিকল্পনা বাদ দিয়ে ২০২৭ সালে যাওয়ার কথা ভাবা হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে অল্টম্যান বলেন, ‘আমি বলব, ২০২৬ সালে নয়।

তিনি জানান, এআই নিরাপত্তা ও অ্যালাইনমেন্টের (মানবিক মূল্যবোধ ও উদ্দেশ্যের সঙ্গে এআইয়ের সামঞ্জস্য) জন্য এখনো অনেক কাজ করতে হবে। একই সঙ্গে এআই শিল্প ও সরকারগুলো কীভাবে একসঙ্গে কাজ করতে পারে, সেটিও গুরুত্বপূর্ণ বিষয়।

এর আগে জুনে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ওপেনএআই সম্ভাব্য এক ট্রিলিয়ন ডলারের আইপিও আগামী বছর পর্যন্ত পিছিয়ে দেওয়ার কথা বিবেচনা করছে।

অল্টম্যানের বক্তব্য এমন এক সময়ে এলো, যখন এআইয়ের দ্রুত অগ্রগতি নিয়ে প্রযুক্তি বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এআই এজেন্টের মাধ্যমে বাইরের সিস্টেমে অননুমোদিতভাবে হ্যাকিংয়ের মতো ঘটনা এবং নিরাপত্তা নিয়ে গবেষকদের উদ্বেগ এ আলোচনাকে আরও জোরালো করেছে।

শনিবার ওপেনএআইয়ের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের সিইও দারিও আমোদেই এআই উন্নয়নের গতি আরও সতর্কতার সঙ্গে পরিচালনার আহ্বান জানান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক প্রবন্ধে তিনি বলেন, এআই মডেলের সক্ষমতা বৃদ্ধির গতি কমানো প্রয়োজন।

পরে অল্টম্যান আমোদেইয়ের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন। তিনি জানান, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওপেনএআইয়ের আলোচনায় এআইয়ের উন্নয়নের গতি নিয়ন্ত্রণ একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

অল্টম্যান আরও ইঙ্গিত দিয়েছেন, ওপেনএআইসহ শীর্ষস্থানীয় কয়েকটি এআই প্রতিষ্ঠান নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজ করতে এবং এআই উন্নয়নের গতি নিয়ন্ত্রণে একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে।

তবে নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকলেও অ্যানথ্রপিকের নিজস্ব আইপিও পরিকল্পনা থেমে নেই। রয়টার্সের চলতি মাসের এক প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠানটি অক্টোবরের মাঝামাঝি সময়ে আইপিওর বিপণন শুরু করতে পারে। নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের কয়েক দিন আগে তালিকাভুক্তির প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০২:৩৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬