ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস Logo দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান Logo হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে? Logo ‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপ্পে Logo ট্রাম্পের সরাসরি সাহায্য মিলছে না, সন্ত্রাসী গোষ্ঠী মোকাবিলায় সংকটে সৌদি যুবরাজ Logo শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার Logo একসময় বল পায়ে লড়াই, এখন তারা সবাই চ্যাম্পিয়নস লিগের কোচ Logo চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার Logo ফেনীতে নিহত যুবদল নেতা ও অসহায় এক পরিবারকে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার Logo ব্যালন ডি’অরের দৌড়ে ৩ জনকে বেছে নিলেন ডেম্বেলে

সোনারগাঁয়ে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চর ভবনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, চর ভবনাথপুর এলাকার ২০ শতাংশ জমি নিয়ে স্থানীয় মোস্তাক আহম্মেদ ও বকুল মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। জমিটি নিয়ে আদালতে দেওয়ানি মামলা ও অস্থায়ী নিষেধাজ্ঞা রয়েছে। এরই মাঝে আজ এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মোস্তাক আহম্মেদের দাবি, শনিবার দুপুরে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা জমির পাশে কাজ করতে গেলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এতে মোস্তাক আহম্মেদ, তাঁর ভাই গোফরান উদ্দিন, ভাবী পারভীন ও লাইলী এবং ভাতিজা ইমন ও ইমরুলসহ কয়েকজন আহত হন। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি অভিযোগ করেন, হামলার সময় তাঁর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়।

পরে তাঁদের পরিবারকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরো চার থেকে পাঁচজনকে আসামি করে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অন্যদিকে, হামলার অভিযোগ অস্বীকার করে বকুল মিয়া জানান, সংঘর্ষে তাঁদের পক্ষেরও চারজন আহত হয়েছেন। তাঁর ছোট ভাই রাসেল গুরুতর আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রাসেলের চোয়ালের হাড় ভেঙে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ডেন্টাল ক্লিনিকে স্থানান্তর করা হচ্ছে।

এ ঘটনায় তাঁরাও থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে দাবি করেন বকুল।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, জমিটি নিয়ে দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধের বিষয়টি পুলিশের জানা ছিল। বিরোধ নিষ্পত্তির জন্য তাঁদের সময় দেওয়া হলেও তা না মেনে তাঁরা সংঘর্ষে জড়ান। উভয় পক্ষের লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস

সোনারগাঁয়ে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০

আপডেট সময় ০৬:১৬:২১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬