ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৭২% কাজ শেষ, ডিসেম্বরে চালু হচ্ছে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ Logo সংস্কার প্রক্রিয়া নিয়ে দ্বিমত, আওয়ামী লীগ প্রশ্নে একমত Logo ‘আওয়ামী লীগের মিছিল হবে’—ফেসবুক স্ট্যাটাসের পরদিনই গ্রেপ্তার যুবক Logo ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন Logo গাবতলী থেকে দাশেরকান্দি, অনুমোদনের অপেক্ষায় ৪৫ হাজার কোটির নতুন মেট্রো Logo হালান্ডের গোলে ১০ জনের সিটি জিতে নিল ম্যানচেস্টার ডার্বি Logo ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র Logo সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী Logo ইয়ামালের জোড়া গোল, লেভান্তের বিপক্ষে দারুণ জয় বার্সেলোনার Logo জিয়াউর রহমানকে গুলি করেন কর্নেল মতিউর, দুদিন আগে চট্টগ্রাম যান এরশাদ

স্বর্ণের দাম ফের বাড়ল, ভরি ২ লাখ ৩২ হাজার টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য নির্ধারণ করায় ২২ ক্যারেটের স্বর্ণের গয়নার প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।

শুক্রবার এই দাম ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। ফলে ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে নতুন দাম নির্ধারণ করা হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ১০টা থেকে নতুন মূল্য কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।

নতুন মূল্য তালিকায় ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের গয়নার প্রতি ভরির দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

৭২% কাজ শেষ, ডিসেম্বরে চালু হচ্ছে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ

স্বর্ণের দাম ফের বাড়ল, ভরি ২ লাখ ৩২ হাজার টাকা

আপডেট সময় ০১:১০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬