ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাধার মুখেই নারায়ণগঞ্জের মাহফিলে যোগ দেওয়ার ঘোষণা আমির হামজার Logo বিস্ফোরক মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান রিমান্ডে Logo প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস কেটের সঙ্গে বৈঠকে বসবেন মোদি Logo লিটন-হৃদয়ের সেঞ্চুরিতেদক্ষিণ আফ্রিকার মাটিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের Logo সম্পর্ক আরও সুদৃঢ় করতে রাষ্ট্রপতির কাছে ফিজি, গায়ানা ও অস্ট্রিয়ার নবনিযুক্ত দূতদের পরিচয়পত্র পেশ Logo রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা, ঢাবি সাদা দলের নিন্দা Logo উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ Logo সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ দুজন রিমান্ডে Logo স্বাস্থ্যমন্ত্রীকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর Logo রামিসা হত্যা ও ধর্ষণ : হাইকোর্টের রায় মঙ্গলবার

ডেঙ্গু কেড়ে নিল আরো ৬ প্রাণ, হাসপাতালে ১৪৯২

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয় জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ৪৯২ জন ভর্তি হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৭৮ জন, চট্টগ্রাম বিভাগে ২০২ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ২৪১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮১ জন, খুলনা বিভাগে ২৮৪ জন, ময়মনসিংহ বিভাগে ৮০ জন, রাজশাহী বিভাগে ১২২, রংপুর বিভাগে ৫৪ জন এবং সিলেট বিভাগে ১৩ জন রয়েছে।

চলতি বছরের ১০ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪৮ হাজার ৪৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয় জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ১৩৯ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত মোট ৪৪ হাজার ৮৫৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বাধার মুখেই নারায়ণগঞ্জের মাহফিলে যোগ দেওয়ার ঘোষণা আমির হামজার

ডেঙ্গু কেড়ে নিল আরো ৬ প্রাণ, হাসপাতালে ১৪৯২

আপডেট সময় ০৫:৪৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬