ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লিতে পেজেশকিয়ান Logo অভিনয়ে ফিরতে চান শবনম ফারিয়া, তবে… Logo ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, চায়ের দোকানিকে পিটিয়ে পুলিশে দিল স্থানীয়রা Logo আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচিং প্যানেলে ভাঙনের সুর Logo বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কারিনার কটাক্ষ Logo জাপানের কাছে হেরে বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের Logo নিজে আমল না করে অন্যকে উপদেশ দেওয়ার পরিণতি ভয়ংকর Logo জানুয়া‌রি-মার্চের মধ্যে পদ্মা ব‌্যা‌রে‌জের নির্মাণ কাজের উদ্বোধন হবে: পা‌নি সম্পদ মন্ত্রী Logo সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ Logo ফরিদপুরে ফুচকা খাওয়ার সময় হাসাহাসি নিয়ে সংঘর্ষ, আহত ৬

সব হাসপাতালে ডেঙ্গু চিকিৎসায় পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেওয়া হয়েছে

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ডেঙ্গু চিকিৎসায় প্রান্তিক সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক, স্যালাইনসহ পর্যাপ্ত সরঞ্জাম দেওয়া হয়েছে। কোনো রোগীকে যেন ঢাকায় আসতে না হয় সে ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসের আলোচনা শেষে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু মশার বিস্তার রোধে সারা দেশে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। এর পরেও যারা আক্রান্ত হচ্ছে তাদের চিকিৎসায় কোনো কমতি রাখা হচ্ছে না।

তিনি বলেন, সারা দেশে হামের প্রকোপ মোকাবেলায় ২৫ সেপ্টেম্বর থেকে নতুন করে টিকার ক্যাম্পেইন শুরু হচ্ছে।

এখন যারা আক্রান্ত হচ্ছে অধিকাংশই টিকা নেয়নি। এত আলোচনা-ক্যাম্পেইনের পরও যারা টিকা নেয়নি, তাদের জন্য সরকার এই উদ্যোগ নিয়েছে বলেও জানান মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এরই মধ্যে হামের টিকার একটি বড় চালান দেশে এসেছে। চলতি মাসের ১৭ তারিখ আরেকটি চালান আসবে।

হামে মৃত্যুতে বর্তমান সরকারের কোনো দায় নেই।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লিতে পেজেশকিয়ান

সব হাসপাতালে ডেঙ্গু চিকিৎসায় পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেওয়া হয়েছে

আপডেট সময় ১২:৪৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬